বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

এক বছর নিষিদ্ধ শ্রীলঙ্কান তিন ক্রিকেটার

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

ইংল্যান্ডে জৈব সুরক্ষাবলয় ভাঙার দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তিন শ্রীলঙ্কান ক্রিকেটার দানুসকা গুনাতিলাকা, কুশল মেন্ডিস ও নিরোশান ডিকভেলাকে। ছয় মাসের জন্য ঘরোয়া ক্রিকেটও খেলতে পারবেন না তাঁরা। সেই সঙ্গে তাঁদের ১ কোটি শ্রীলঙ্কান রুপি (প্রায় ৪২ লাখ ৫০ হাজার টাকা) জরিমানাও করা হয়েছে। এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও মুক্তি মিলবে না তাঁদের। সেই সঙ্গে আরও এক বছরের নিষেধাজ্ঞার শাস্তিও মিলতে পারে, সেই স্থগিত নিষেধাজ্ঞার মেয়াদ দুই বছরের।

গত মাসে ইংল্যান্ড সফরে ডারহামে জৈব সুরক্ষাবলয় ভেঙে রাস্তায় দেখা গিয়েছিল এই তিনজনকে। রাস্তায় মেন্ডিস ও ডিকভেলার এক ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। সে ভিডিওতে দেখা না গেলেও দুজনের সঙ্গে গুনাতিলাকাও ছিলেন বলে জানা গিয়েছিল। এরপরই ইংল্যান্ড থেকে দেশে ফেরত পাঠানো হয়েছিল তাঁদের। তদন্ত সাপেক্ষে এরপর সাময়িক বহিষ্কারও করা হয়েছিল তিনজনকে।

শ্রীলঙ্কা ক্রিকেটের দেওয়া এক বিবৃতি অনুযায়ী, ‘এ তিনজন জৈব সুরক্ষাবলয় ভেঙে নিজেদের এবং সতীর্থদের নিরাপত্তা ব্যাহত করেছেন। দলীয় নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর হোটেল রুমে ফিরেছেন। সব মিলিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট ও দেশের জন্য লজ্জা বয়ে এনেছেন তাঁরা।’

তিনজনের শাস্তির সিদ্ধান্ত এসেছে শুক্রবার শ্রীলঙ্কা ক্রিকেটের কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর। এর আগে তিনজনের কঠোর শাস্তির সুপারিশ করেছিল শ্রীলঙ্কা ক্রিকেটের গঠিত দেশটির সুপ্রিম কোর্টের এক বিচারপতির নেতৃত্বে এক কমিটি। সে কমিটি মেন্ডিস ও গুনাতিলাকাকে দুই বছর এবং ডিকভেলাকে ১৮ মাসের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করেছিল। সে কমিটির সুপারিশের ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেটের সেক্রেটারি মোহন ডি সিলভা ক্রিকইনফোকে বলেছিলেন, ‘এ কমিটির প্রধান সুপ্রিম কোর্টের একজন সাবেক বিচারপতি। এ কমিটি খুবই দক্ষ। ফলে তাদের সুপারিশ গুরুত্বের সঙ্গে নিচ্ছি।’

 

ডিকভেলা বাদে বাকি দুজনের বিপক্ষে এর আগেও ছিল অভিযোগ। একাধিকবার শৃঙ্খলার কারণে শাস্তির মুখেও পড়েছিলেন গুনাতিলাকা। আর গত বছর এক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার পর গ্রেপ্তার করা হয়েছিল মেন্ডিসকে। পরে জামিনে মুক্ত হয়েছিলেন সেই গাড়ির চালক মেন্ডিস। শাস্তির আনুষ্ঠানিক ঘোষণার আগেই সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই তিনজনকে শ্রীলঙ্কা পাবে না, এমন বার্তা গিয়েছিল দলীয় ম্যানেজমেন্টের কাছে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *