রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা

ওয়ানডে র‍্যাংকিংয়ে উন্নতি শান্ত-মুশফিকের

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ারের বসন্তের সুবাতাস বইছে। সমালোচনাকে পাশ কাটিয়ে ধীরে ধীরে ধারাবাহিক হয়ে উঠা এই বাঁহাতি ব্যাটার আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে জিতেছেন সেরার পুরস্কার।

তিন ম্যাচ সিরিজে ৬৫.৩৩ গড়ে সিরিজের সর্বোচ্চ ১৯৬ রান করেছেন শান্ত। দলের দরকারের সময় বল হাতে নিয়েছেন একটি উইকেটও। সবমিলিয়ে ম্যাচসেরার পুরস্কারটি উঠেছে শান্তর হাতেই।

এবার আইসিসির ব্যাটিং র‍্যাংকিংয়েও উন্নতি হলো শান্তর। আজ (বুধবার) আইসিসির হালনাগাদকৃত ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে ৪৪ ধাপ এগিয়েছেন শান্ত। এখন তার অবস্থান ক্যারিয়ারসেরা ১০৯ নম্বরে, রেটিং পয়েন্ট ৪১০।

উন্নতি হয়েছে উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমেরও। সিরিজে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি (১৪২)। ফলে এক ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ১৬ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৬৫৩।

 

তবে অবনমন হয়েছে দেশসেরা ওপেনার তামিম ইকবালের। শেষ ম্যাচে ফিফটি পেলেও ২০ থেকে ২৫ নম্বরে নেমে গেছেন টাইগার অধিনায়ক। অবনতি হয়েছে সাকিব আল হাসানেরও। ২৭ থেকে ৫ ধাপ নেমে এখন তিনি ৩২ নম্বরে। ৩৪ থেকে লিটন তিন ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩৭ নম্বরে। মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ৪২তম অবস্থানে।

৮৮৬ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকার রসি ভ্যান ডার ডুসেনের রেটিং পয়েন্ট ৭৭৭।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *