বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ট্রফি প্রদর্শনের সময়টি দারুনভাবে উপভোগ করেছে   বাংলাদেশের ক্রিকেটাররা।
স্টেডিয়ামে ট্রফিটি সবার সামনে নিয়ে আসেন অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম। এ সময় উপস্থিত খেলোয়াড়রা ট্রফির সাথে ছবি তোলেন। তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারী ও আফিফ হোসেনদের মতো  ক্রিকেটাররা এ সময়  উপস্থিত ছিলেন।
ট্রফিটি প্রদর্শনের পর উপস্থিত সাবেক খেলোয়াড়রাও উচ্ছ্বাস প্রকাশ করেন।
২০০৭ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘এখানে ট্রফিটি দেখার পর আমি দারুন উত্তেজনা অনুভব করছি। মনে হচ্ছে আজ থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘১৯৯৯ সালে আমরা প্রথম বিশ্বকাপ খেলেছিলাম এবং স্মরনীয় পারফরমেন্স করেছিলাম। ২০১৫ আসরে  আমাদের যাত্রাটা  খুব ভালো ছিল এবং ২০১৯ সালেও আমরা ভালো অবস্থায় ছিলাম। এবার আমরা ভালো প্রস্তুতি নিচ্ছি। আমাদের একটি ভারসাম্যপূর্ণ দল আছে এবং আশা করছি, আসন্ন ইভেন্টে আমরা খুব ভাল কিছু করতে পারবো।’
ট্রফির সাথে ক্রিকেটারদের সময় কাটানো পর সংবাদকর্মীদের সাথে নিয়ে এটিকে মিডিয়া সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে ট্রফির সাথে ছবির তোলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা।
নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমি সত্যিই উচ্ছ্বসিত। আমি এই প্রথম বিশ্বকাপ ট্রফি খুব কাছ থেকে দেখেছি।’
তিনি আরও বলেন, ‘পুরো দল এখানে আছে। এটা সত্যিই দারুন অনুভূতি। খুব কাছ থেকে ট্রফিটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিসিবি এবং নারী উইংকে ধন্যবাদ।’
জ্যোতির ধারনা আসন্ন বিশ্বকাপ নিয়ে ক্রিকেট ভক্তদের প্রত্যাশা অনেক বেশি। কারণ ভক্তরা চায়, দেশের জন্য সাফল্য বয়ে আনুক ক্রিকেটাররা।
তিনি বলেন, ‘মানুষের অনেক প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। বাংলাদেশ ক্রিকেট দল ভালো পারফরমেন্স করায় মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে।’
জ্যোতি বলেন, ‘সিনিয়র এবং তরুণদের নিয়ে আমাদের একটি দুর্দান্ত দল রয়েছে। আমি মনে করি, এই বিশ্বকাপে ভাল করার জন্য তারা অনেক বেশি আত্মবিশ^াসী থাকবে।’
বাংলাদেশে তিন দিনের সফরে থাকা ট্রফিটি প্রথম দিন আইকনিক পদ্মা সেতুতে প্রদর্শিত হয়। আগামীকাল তৃতীয় ও শেষ দিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে ট্রফিটি প্রদর্শিত হবে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *