বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে তোড়জোড়

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৩১ জুলাই, ২০২১
দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে আসনসংখ্যা প্রায় ৮০ হাজার। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে আসন ৮ লাখের বেশি। আবার অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হয়। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো ভর্তি পরীক্ষা হয় না। এসএসসি-এইচএসসির ফলের ভিত্তিতেই ভর্তি করা হয়। এই মহামারিকালে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম নিয়ে নানা ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইতিমধ্যে ভর্তি কার্যক্রম একাধিকবার পিছিয়েছে। করোনা নিয়ন্ত্রণে না এলে এ কার্যক্রম শুরু হবে না এমনই ইঙ্গিত পাওয়া গেছে। 

এ বিষয়টি বিবেচনায় এনে অন্য বিশ্ববিদ্যালয়ের আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘পর্যাপ্ত আসন থাকায় এই স্তরের বেশির ভাগ শিক্ষার্থীই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য অপেক্ষা করতে গেলে অধিকাংশ শিক্ষার্থীই পিছিয়ে পড়বে। তাই ভর্তি কার্যক্রম শেষ করে এই স্তরের শিক্ষার্থীদের পাঠদানের মধ্যে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

 

জানা গেছে, এত দিন সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু হতো। এতে যদি কোনো শিক্ষার্থী পছন্দের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেতেন, তাহলে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হতে পারতেন। কিন্তু এবার করোনার কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষাই নিতে পারছে না। ফলে আর অন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য অপেক্ষা করতে চাইছে না জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভর্তি কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয়টি, ভর্তির আবেদন গ্রহণ শেষ হচ্ছে ১৪ আগস্ট।

 

এদিকে বিষয়টি নিয়ে ভিন্নমত পোষণ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমার কাছে মনে হয়, সব বিশ্ববিদ্যালয়ের আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করানোটা ঠিক হবে না। তারা আগে যেভাবে ভর্তি করত, সেটাই অনুসরণ করা উচিত।’

 

তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আমরা হিসাব করে দেখেছি ১ শতাংশ শিক্ষার্থী ভর্তির পর চলে যায়। যেসব শিক্ষার্থী চলে যায় তাদের ভর্তির টাকা ফেরত দিতে নানা জটিলতা হয়। তবুুও এবার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *