রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

কোভিড এর নতুন প্রকোপে চিন্তিত চীন

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৩১ জুলাই, ২০২১

চীনের নানজিং শহরে প্রথম শনাক্ত হওয়া কোভিড এর প্রাদুর্ভাব দেশটির পাঁচ প্রদেশ ও রাজধানী শহর বেইজিংয়ে ছড়িয়ে পড়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নতুন করে শুরু হওয়া প্রকোপকে উহানের পর সবচেয়ে বিস্তৃত সংক্রমণ বলে অভিহিত করেছে।

বিবিসি জানিয়েছে, ২০ জুলাই নগরীর ব্যস্ততম বিমানবন্দরে এই প্রাদুর্ভাব প্রথমবার শনাক্ত হওয়ার পরে প্রায় ২০০ মানুষ আক্রান্ত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নজিংয়ের সব ফ্লাইট ১১ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।

ব্যর্থতার অভিযোগ ওঠায় সেখানকার সরকারি কর্মকর্তারা নগরজুড়ে গণহারে করোনার পরীক্ষা শুরু করেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা শিনহুয়া বলছে, ৯৩ লাখ বাসিন্দার ওই শহরের প্রত্যেক বাসিন্দা ও সেখানে যারা যাবেন সবার পরীক্ষা হবে।

দেটর সামাজিক মাধ্যমগুলোতে হওয়া পোস্টে মানুষজনকে এর জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কর্তৃপক্ষ বারবার মানুষকে মাস্ক পরা, এক মিটার দূরত্ব বজায় রাখা এবং অপেক্ষা করার সময় কথা না বলার আহ্বান জানাচ্ছে।

কর্মকর্তারা বলছেন, নতুন করে শুরু হওয়া এই প্রকোপের নেপথ্যে রয়েছে করোনার অতিসংক্রামক ধরন ডেল্টা। তারা বলছেন, বিমানবন্দরটি খুব ব্যস্ততম হওয়ার কারণে অতিসংক্রামক এ ধরনটির বিস্তার আরও বেশি করে ছড়িয়ে পড়েছে।

নানজিংয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডিং জিয়ে সাংবাদিকদের বলেন, ১০ জুলাই রাশিয়ার একটি ফ্লাইটের দায়িত্বে থাকা এক পরিচ্ছন্নতাকর্মীর মাধ্যমে এ প্রকোপ প্রথম শুরু হয়। শিনহুয়ার দাবি, ওই পরিচ্ছন্নতাকর্মী যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানেননি। চীনের কমিউনিস্ট পার্টির ডিসিপ্লিনারি কমিটি ‘তত্ত্বাবধানের অভাব, অপেশাদার আর অব্যবস্থাপনার মতো সমস্যা আছে’ জানিয়ে বিমানবন্দর ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এ প্রকোপ ছড়ানোর জন্য অভিযুক্ত করে তিরস্কার করেছে।

করোনা নমুনা পরীক্ষায় দেখা যাচ্ছে যে, প্রকোপ শুধু নানজিং নয় দেশটির রাজধানী শহর বেইজিং ও চেংদুসহ আরও অন্তত ১৩টি শহরে ছড়িয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ প্রাদুর্ভাব এখনো প্রাথমিক স্তরে রয়েছে এবং এর প্রকোপ নিয়ন্ত্রণে আনা সম্ভব। নানজিংয়ের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া নতুন করে করোনা এমন বিস্তার শুরুর পর সামাজিক মাধ্যমে চীনা কোম্পানির তৈরি টিকায় করোনার ডেল্টা ধরনের সংক্রমণে ঠেকানো নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে যারা আক্রান্ত হয়েছেন তারা কোভিড টিকা নিয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশ, যারা চীনা টিকার ওপর নির্ভরশীল, সেসব দেশ ঘোষণা দিয়েছে যে তারা অন্যান্য কোম্পানির তৈরি টিকা দেশের মানুষকে দেবে।

২০১৯ সালে চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। তারপর বৈশ্বিক মহামারীর রূপ নেয়। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে প্রথম থেকেই কঠোর অবস্থান নিয়ে চীন এর রাস টেনে ধরতে অনেকটা সফল হলেও আবার এর প্রকোপ শুরু হয়েছে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *