সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

ইসরাইল মঙ্গলবার ইরানি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে বলে জানিয়েে ইসরাইলি সামরিক বাহিনী এবং ইরানের রাষ্ট্রীয় মিডিয়া। লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠনের  বিরুদ্ধে ইসরাইলি অভিযানের পর সর্বশেষ এ ঘটনা ঘটেছে।

জেরুজালেম থেকে এএফপি জানায়, ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, 'কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।' 

এএফপি সাংবাদিকরা জানান, জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনার সাথে সাথে ইসরাইল জুড়ে সাইরেন বেজে ওঠে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা বলেছে যে ইরান  ইসরাইলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর বলেছে যে গত সপ্তাহে ইসরাইলের বিমান হামলায়  হিজবুল্লাহ নেতা হাসান নসরুল্লাহকে হত্যা এবং তেহরানে বোমা হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়াহ হত্যার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের একজন মুখপাত্র বলেছেন, সমস্ত ফ্লাইট ডাইভার্ট করে ইসরাইলি আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।

ইরান এবং ইসরাইলের মধ্যে হওয়ায় ইরাক ও জর্দানের আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়।

এএফপি সংবাদদাতা জানান, ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব দিক থেকে ইসরাইলের দিকে যাওয়ার সময় জর্দানের রাজধানী আম্মানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরাইলের মিত্ররা তাদের বাধা দিতে চেয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এর আগে পেন্টাগন প্রধান লয়েড অস্টিনের সাথে ইরানের হুমকি নিয়ে আলোচনা করেন। তার কার্যালয় থেকে এক বিবৃতিতে একথা বলা হয়েছে।

গত বছর ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ইসরাইলের ওপর হামলার জেরে এ অঞ্চল জুড়ে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো ইতোমধ্যেই গাজা যুদ্ধে আকৃষ্ট হয়েছে। তবে তেহরান মূলত তার আঞ্চলিক শত্রুর ওপর সরাসরি আক্রমণ থেকে বিরত ছিল।

মঙ্গলবার ইসরাইলি সামরিক বাহিনী বলেছে যে সৈন্যরা ইসরাইলের উত্তর সীমান্ত জুড়ে দক্ষিণ লেবাননে 'লক্ষ্যযুক্ত স্থল অভিযান' শুরু করেছে। তবে কর্মকর্তারা অপারেশনের মাত্রা বা এর সময়সীমার বিশদ বিবরণ দেননি।

এক সপ্তাহ ধরে লেবাননে ইসরাইলি বিমান হামলায় 
ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর শক্তিশালী নেতা হাসান নসরুল্লাহসহ কয়েক শতাধিক নিহত হওয়ার প্রেক্ষাপটে উত্তেজনা প্রশমনের আহ্বান সত্ত্বেও  ইসরাইল লেবাননে স্থল আক্রমণ শুরু করে।

ইরান বলেছে, নসরুল্লাহর হত্যাকাণ্ড ইসরাইলের 'ধ্বংস' ডেকে আনবে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে যে তেহরান ইসরাইলের মোকাবেলায় কোনো সেনা মোতায়েন করবে না।

পেন্টাগন বলেছে, মধ্যপ্রাচ্যে কয়েক হাজার সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র তার বাহিনী সম্প্রসারণ করছে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *