সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

মাহমুুদুল্লাহর অবসর

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

ভারতের বিপক্ষে চলমান তিন ম্যাচের সিরিজ শেষে টি-টোয়েন্টি থেকে অবসর নিবেন বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।
আগামীকাল দিল্লিতে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সাংবাদিকদের অবসরের কথা জানান মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘এই সিরিজ শেষে টি-টোয়েন্টি থেকে অবসর নিবো আমি।’
গোয়ালিয়রে সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হারে বাংলাদেশ। ঐ ম্যাচে মাত্র ১ রান করে ভারতের অভিষিক্ত পেসার মায়াঙ্ক যাদবের শিকার হন মাহমুুদুল্লাহ। 
মাহমুদুল্লাহ আরও বলেন, ‘এই সিরিজের আগেই অবসর নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। এ বিষয়ে পরিবারের সাথে কথা বলেছি এবং দলের কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি। আমি মনে করি, এটাই সঠিক সময় এই সংস্করণ থেকে সড়ে যাবার এবং শুধুমাত্র ওয়ানডের দিকে মনোযোগী হবার।’
২০২১ সালে জিম্বাবুয়ের ম্যাচ শেষে টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন মাহমুদুল্লাহ। তিনি মনে করেন ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তরুণদের নিয়ে এখন থেকেই দল সাজানোর কাজ করা করবে বাংলাদেশ। 
৩৮ বছর বয়সী মাহমুদুল্লাহ বলেন, ‘এই ফরম্যাটে এখনই এগিয়ে যাবার সময়। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল গড়ার চেষ্টা করছে বাংলাদেশ। অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে, যারা জায়গা স্থায়ী করার সামর্থ্য রাখে।’
২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় মাহমুদুল্লাহর। এখন পর্যন্ত দেশের হয়ে সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
মাহমুদুল্লাহর বিদায়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ‘পঞ্চপান্ডব’ যুগের সমাপ্তি হলো। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ বাংলাদেশ ক্রিকেটের সেরা জনপ্রিয় পাঁচ ক্রিকেটার। 
কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেন সাকিব। 
২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্ব¦কাপে ভারতের কাছে হার মাহমুদুল্লাহর টি-টোয়েন্টি ক্যারিয়ারে সবচেয়ে হতাশাজনক অংশ। তবে ২০১৮ সালে নিদাস ট্রফি মাহমুদুল্লাহর ক্যারিয়ারের সেরা মুহূর্ত। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে জিততে ৩ বলে ২ রান প্রয়োজন ছিলো বাংলাদেশের। ঐ সময় উইকেট বিলিয়ে দিয়ে আসেন মাহমুদুল্লাহ। পরে ঐ ম্যাচে হার বরণ করে নেয় টাইগাররা। 
দুই বছর পর নিদাহাস ট্রফিতে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে ১৮ বলে ৪৩ রানের মহাকাব্যিক ইনিংস খেলে বাংলাদেশকে ফাইনালে তুলেন মাহমুদুল্লাহ। ফাইনালে উঠে ভারতের কাছে হেরে যায় টাইগাররা। ঐ আসরে তার ১৫৭.৩৮ স্ট্রাইক রেট ছিলো। 
টি-টোয়েন্টিতে ১৩৯ ম্যাচে ২৩.৪৮ গড় ও ১১৭.৭৪ স্ট্রাইক রেটে ২৩৯৫ রান করেছেন মাহমুদুল্লাহ।
টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও মাহমুদুল্লাহর। তার অধীনে ৪৩ ম্যাচে ১৬টিতে জয় ও ২৬টিতে হেরেছে বাংলাদেশ। 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *