বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

শাবানা-জসিম প্রথম শুটিং

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

ঢাকাই সিনেমার আশির দশকের দাপুটে চিত্রনায়ক জসিম। এক্সট্রা শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ভিলেন এবং পরে অ্যাকশন হিরো হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি। শুরুতে মাত্র ১০ টাকা পারিশ্রমিক পেতেন। তাকে নায়ক হিসেবে প্রথম সুযোগ দেন নন্দিত নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।  এরপর শাবানার বিপরীতে এই নায়ককে অনেকবার পর্দায় দেখা গেছে।  

 

শাবানার বিপরীতে কাজ করার সুযোগ করে দেওয়ার গল্পটা কেমন ছিল? এ প্রশ্নের জবাবে দেলোয়ার জাহান ঝন্টু রাইজিংবিডিকে বলেন, ‘‘একবার জসিমের বাসায় বসে আছি। জসিম বললেন, ‘ঝন্টু ভাই আমি এক্সট্রা শিল্পী হিসেবে অভিনয় করছি। আমাকে একজন বড় পরিচালক বলেছেন, কালকে বিকালে আপনার শুটিং আছে। তিনি এফডিসিতে যেতে বলেছেন। আমি জানতে চাইলাম, আমার শট কী? তিনি জানালেন, সিনেমার নায়িকা শাবানাকে তোমার কাঁধে তুলে বসের (মেইন ভিলেন) সামনে রাখতে হবে। এটাই তোমার শট। এত বড় নায়িকাকে কাঁধে তুলবো! এটা আমার জন্য বিরাট বিষয়! পর দিন সকালে বাজারে গিয়ে তিনটি লাক্স সাবান কিনেছি। শেভ করে ভালো করে গোসল করেছি। দুপুরে আবার গোসল করেছি। যাতে করে আমার শরীর থেকে কোনো গন্ধ-টন্ধ না বের হয়।’ 

 

শুনে আমি বললাম, ‘আপনাকে আমি একটা সারপ্রাইজ দেব! পরশু দিন নতুন একটা সিনেমায় আপনাকে নিচ্ছি। আলমগীর, সুচরিতা, শাবানা এবং আপনি আছেন। চলে আসবেন।’ এরপর জসিম শুটিংয়ে এলেন। ড্রেস পরে রেডি হয়ে সে বসে আছে। শাবানা ম্যাডামকে বললাম, ‘আপনার ডায়ালগ— আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমার প্রথম প্রেম।’ তিনি বললেন, ‘এটা ব্যাপার না। ক্যামেরা রেডি করেন। আমি ডায়ালগ দিচ্ছি। আলমগীরকে ডাকেন।’ আমি তখন জসিমকে সামনে দাঁড় করিয়ে বললাম, ‘ম্যাডাম শট দেন।’ প্রথমে শাবানা ম্যাডাম ঠিক বুঝতে পারেননি। আমার দিকে তাকালেন। আমি শাবানা ম্যাডামকে একটু পাশে নিয়ে গিয়ে বললাম, ‘ম্যাডাম, আমি আলমগীরের সঙ্গে আপনাকে রাখিনি, জসিমের সঙ্গে রেখেছি। কিন্তু বিষয়টি আপনাকে বলিনি। এটা আমার ঠিক হয়নি। আপনি যদি বলেন, আমি ‘সরি’ বলবো।’ তখন শাবানা ম্যাডাম বললেন, ‘না সরি বলার দরকার নেই চলেন!’

 

এদিকে শাবানার সামনে দাঁড়িয়ে জসিমও হতবাক! কারণ জসিম কিছুই জানেন না। এরপর শাবানা জসিমের হাত ধরে বললেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’ জসিম সঙ্গে সঙ্গে বললেন, ‘এই ক্যামেরা কাট কাট! এটা ভুল হচ্ছে!’ আমার কাছে এসে জসিম বললেন, ‘ম্যাডাম আমারে কী কইতাছে?’ আমি বললাম, ‘চুপ থাকেন ওখানে যান।’ আমাকে টান দিয়ে ফ্লোরের বাইরে নিয়ে বললেন, ‘ভুল হইতাছে না তো!’ আমি বললাম, ‘আরে না, ভুল হচ্ছে না। এটাই। আমি তার সঙ্গে আপনাকে রেখেছি।’ শুনে সঙ্গে সঙ্গে আমার পায়ে হাত দিয়ে সালাম করলেন। এ সিনেমা মুক্তির পর দারুণ হিট হয়েছিল।’’

 

দেলোয়ার জাহান ঝন্টু জসিমকে ‘ওমর শরীফ’ সিনেমায় প্রথম নায়ক হিসেবে কাস্ট করেন। তারপর জসিমকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন এই নায়ক।

ঢাকাই সিনেমার অন্যতম সফল ও কালজয়ী নায়ক জসিম। আশি ও নব্বই দশকে তিনি দাপটের সঙ্গে রূপালি পর্দা মাতিয়েছেন। একের পর এক ব্যবসাসফল সিনেমা দিয়ে নিজেকে সফল নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাকে দেশের অ্যাকশন ঘরানার সিনেমার পথিকৃৎ বিবেচনা করা হয়। 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *