শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ

৫৫৬ রান করেও হেরেছে যে দল

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। আর টেস্ট ক্রিকেট হলো ক্রিকেটের সবচেয়ে প্রাচীন সংস্করণ। যেটাকে ক্রিকেটের মানদণ্ড হিসেবেও বিবেচনা করা হয়। যদিও আধুনিক যুগে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের জনপ্রিয়তার ভিড়ে টেস্ট ক্রিকেট আস্তে আস্তে আবেদন হারাচ্ছে। কিন্তু প্রথম সারির বেশ কিছু দেশের টেস্ট ক্রিকেট এখনও মানুষ বেশ আগ্রহ নিয়ে দেখে। কেন দেখে মুলতান টেস্টে সেটার দৃষ্টান্ত তৈরি করলো ইংল্যান্ড

 

প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে পাকিস্তানের করা ৫৫৬ রানের জবাবে ইংল্যান্ড ৭ উইকেটে করে ৮২৩ রান। এরপর পাকিস্তান দ্বিতীয় ইনিংসে মাত্র ২২০ রানে অলআউট হয়ে হার মানে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে। যা এই শতাব্দীতে ৫৫৬ রান করেও হারের লজ্জায় ডোবায় তৃতীয় নজির। এর আগে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ এই শতাব্দীতে এমন নজির স্থাপন করেছিল।

 

অস্ট্রেলিয়া, ২০০৩ সাল:
অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে ভারতের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১২৭ ওভারে ৫৫৬ রান করে স্বাগতিকরা। রিকি পন্টিং করেন সর্বোচ্চ ২৪২ রান। জবাবে রাহুল দ্রাবিড়ের ২৩৩ ও ভিভিএস লক্ষ্মণের ১৪৮ রানের ইনিংসে ভর করে ভারত ১৬১.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে করে ৫২৩ রান।

 

 

৩৩ রানের লিড নিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অজিত আগারকারের বোলিং (৬/৪১) তোপে ৫৬.২ ওভারে ১৯৬ রানে অলআউট হয়। তাতে ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৩০ রান। আর সেই রান ৭২.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলে ফেলে ভারত। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৫৫৬ রান করেও হার মানে।

 

বাংলাদেশ, ২০১২ সাল:
ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে শিবনারায়ণ চন্দরপলের অপরাজিত ২০৩, দিনেশ রামদিনের অপরাজিত ১২৬ ও কিয়েরন পাওয়েলের ১১৭ রানের ইনিংসে ভর করে ১৪৪ ওভারে ৪ উইকেটে ৫২৭ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।

জবাব দিতে নেমে নাঈম ইসলামের ১০৮, নাসির হোসেনের ৯৬, সাকিব আল হাসানের ৮৯, তামিম ইকবালের ৭২ ও মাহমুদউল্লাহ রিয়াদের ৬২ রানের ইনিংসে ভর করে ১৪৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ ৫৫৬ রান করে। লিড পায় ২৯ রানের।

 

এরপর ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৭৪.২ ওভারে ২৭৩ রানে অলআউট হয়। পাওয়েল এই ইনিংসেও সেঞ্চুরি (১১০) করেন। তাতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ২৪৫ রান।

কিন্তু টিনো বেস্টের বোলিং তোপে ৫৪.৩ ওভারে বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ১৬৭ রানে। তাতে প্রথম ইনিংসে ৫৫৬ রান করেও হার মানে ৭৭ রানে। যা এই শতাব্দীতে দ্বিতীয় নজির ছিল।

 

এবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৫৬ রান করে ইনিংস ব্যবধানে হেরে সেই নজিরে নিজেদের নাম যুক্ত করলো পাকিস্তানও।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *