শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানে আহত ২ শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তা দিলেন তারেক রহমান

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

বৈষম্য বিরোধী গণ-অভ্যুত্থানে আহত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ’র শিক্ষার্থী মোহাম্মদ নবীন ও নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাইসুর রহমানকে চিকিৎসা সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
তারেকে রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল আজ শুক্রবার বাদ জুম্মা রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের কসাই বাজার রেলগেট সংলগ্ন ঈর্ষাল কলোনিতে উপস্থিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে সংশ্লিষ্টদের হাতে এই চিকিৎসা সহায়তা তুলে দেন। 
চিকিৎসাধীন আহত দুই শিক্ষার্থী মোহাম্মদ নবীন ও রাইসুর রহমানের পরিবারের প্রতি তারেক রহমানের আন্তরিক সহমর্মিতার বার্তা পৌঁছে দেন বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় উপস্থিত ছিলেন এ সংগঠনের আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন।
বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘গত ৫ আগস্টের দ্বিতীয় স্বাধীনতার জন্য মোহাম্মদ নবীনের মতো শিক্ষার্থীদের দীর্ঘ ১৭ বছর অপেক্ষা করতে হয়েছে। নবীন নিজের চোখ হারিয়েছে। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল-সহ বিএনপি’র অনেকেই আহত ও নিহত হয়েছে। তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ সবার পাশে আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।’
জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি এস. এম. জাহাঙ্গীর, ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোঃ মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজিব, মোঃ রুবেল আমিন, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি শারিফুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *