সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

পেঁয়াজের বাজার অস্থির

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও আবারও অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। তিনদিনের ব্যবধানে বন্দরে পাইকারিতে কেজিতে ১০ থেকে ১২ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। আমদানিকারকদের দাবি, দেশি পেঁয়াজের সরবরাহ কমায় ভারতীয় পেঁয়াজের দামও বেড়েছে।

 

হিলি স্থলবন্দরের তথ্যমতে, শনিবার (২৬ অক্টোবর) এই বন্দর দিয়ে ভারত থেকে ৩৪ ট্রাকে আমদানি হয়েছে ৯৯১ মেট্রিক টন ইন্দোর, নাসিক, সাউথ ও নগর জাতের পেঁয়াজ। আমদানিকৃত পেঁয়াজের মধ্যে নাসিক জাতের পেঁয়াজ বন্দরে বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। যা তিনদিন আগেও বিক্রি হয়েছে ৯০ থেকে ৯৫ টাকায়। সাউথ ও নগর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৮ থেকে ১০০ টাকায়। আর ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ টাকা কেজি দরে। যা তিনদিন আগেও বিক্রি হয়েছে ৮৫ টাকায়। এদিকে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি দরে।

হিলি বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী শাকিল আহমেদ বলেন, কোনো কারণ ছাড়াই আমদানিকারকরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন। গত বৃহস্পতিবার বন্দরে পাইকারি যেসব পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকা কেজি হিসেবে কিনেছি, সেটা আজ ৯৫ থেকে ১০০ টাকায় কিনতে হচ্ছে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রফিকুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, হঠাৎ আবার পেঁয়াজের দাম বেড়ে গেছে। গত বৃহস্পতিবার পেঁয়াজ কিনলাম ৮৫ টাকায়। আজ কিনতে হয়েছে ১০০ টাকায়।

 

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক নূর আলম বাবু বলেন, দেশীয় পেঁয়াজের সরবরাহ কমায় ভারতীয় পেঁয়াজের চাহিদা বেড়েছে, যে কারণে দাম একটু বেড়েছে। তবে, আগামী এক সপ্তাহের মধ্যে দাম ফের স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *