বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

জাতিসংঘ মানবাধিকার কমিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ -এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

জাতিসংঘ মানবাধিকার কমিশন (ইউএনএইচসিআর) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ উদ্বাস্তু ও বসতবাড়ি  ছেড়ে যেতে বাধ্য হওয়া মানুষদের সম্পর্কে পরবর্তী চেঞ্জ-মেকার প্রজন্মকে জানাতে একটি কর্মশালা ও একটি কোর্স পরিচালনায় অংশীদারিত্বের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। 

রোববার ইউএনএইচসিআর-এর এক সংবাদ  বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অংশীদারিত্বের উদ্দেশ্য হলো- শিক্ষার্থীদের বিশ্বব্যাপী উদ্বাস্তু সমস্যাসমূহ গভীরভাবে উপলব্ধি করতে এবং সেগুলোকে বাংলাদেশের অনন্য প্রেক্ষাপটের সাথে সম্পর্কযুক্ত করতে সক্ষম করে তোলা।

এ সমঝোতার আওতায় যৌথভাবে আয়োজিত 'ইউএনএইচসিআর পরিচিতি ও আন্তর্জাতিক শরণার্থী সুরক্ষা'র শীর্ষক একটি কর্মশালা এবং  আন্তর্জাতিক শরণার্থী আইন ও শরণার্থীদের সুরক্ষা' শীর্ষক 8-সপ্তাহ মেয়াদি একটি সার্টিফিকেট কোর্স পরিচালিত হবে।

বাংলাদেশে ইউএনএইচসিআর-এর সহকারী প্রতিনিধি জুলিয়েট মুরেকেইসোনি বলেন, 'শিক্ষা হলো বৃহত্তর বোঝাপড়ার দ্বার উন্মোচনের চাবিকাঠি। এবং আমরা সহযোগিতার মাধ্যমে উদ্বাস্তুদের প্রয়োজন সম্পর্কে জানার, বিকশিত হওয়ার এবং তাদের আরো ভালোভাবে সেবা করার নতুন দ্বার উন্মুক্ত করি।'

 

 

তিনি বলেন, আমি নিশ্চিত যে এ কর্মশালা ও কোর্স শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের সুরক্ষা নেতা হিসেবে   বাংলাদেশে ও এর বাইরের অসহায় শরণার্থীদের সুরক্ষায় অর্থবহ অবদান রাখতে সক্ষম করে তুলবে।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এএসএম আলী আশরাফ বলেন, 'ইউএনএইচসিআর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহায়তায় যৌথভাবে আয়োজিত শরণার্থী আইন কোর্স ও কর্মশালা শিক্ষার্থীদের বিশেষজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে শেখার একটি অনন্য সুযোগ এনে দেবে।

তিনি বলেন, বাংলাদেশের জটিল ও দীর্ঘায়িত শরণার্থী পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জোরালো সহযোগিতা অপরিহার্য। উদ্বাস্তুদের কার্যকর সুরক্ষায় শরণার্থী বিষয়ক জ্ঞান সম্প্রসারণ শুধুমাত্র শিক্ষার অংশ নয়, শরণার্থীদের অধিকার রক্ষার জন্যও গুরুত্বপূর্ণ।'

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *