শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ

পর্যটকদের জন্য উন্মুক্ত রাঙামাটির দ্বার

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

টানা ২৪ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারো পর্যটকদের জন্য উন্মুক্ত পর্যটন নগরী রাঙামাটির দ্বার। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত পর্যটকদের জন্য রাঙামাটি জেলা উন্মুক্ত উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। 

সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারি শাখা) মো. শামীম হোসেনসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাংবাদিকেরা। 

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১ নভেম্বর থেকে রাঙামাটিতে পর্যটক ভ্রমণে সব ধরণের বিধি নিষেধ তুলে নেওয়া হয়েছে। পর্যটকদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে। রাঙামাটিতে পর্যটক ভ্রমণে বর্তমানে আর কোনো সমস্যা নেই। এখন পর্যটকদের রাঙামাটি ভ্রমণের আহ্বান জানাচ্ছি। 

তিনি আরও বলেন, যেহেতু খাগড়াছড়িতে বিধিনিষেধ আগামী ৫ নভেম্বর থেকে তুলে নেওয়া হবে, তাই আগামী ৫ নভেম্বর থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন।

 

এদিকে নিষেধাজ্ঞা শেষ হওয়াতে স্বস্তি প্রকাশ করেছে রাঙামাটির পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। রাঙামাটি হাউজ বোট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাপ্পী তঞ্চঙ্গ্যা বলেন, দেশে সরকার পরিবর্তন, রাঙামাটিতে নানান সংঘাতসহ বিভিন্ন পরিস্থিতির কারণে দীর্ঘদিন রাঙামাটি পর্যটক শূন্য ছিল। এর মধ্যেই গত ৮ তারিখ থেকে পর্যটকদের রাঙামাটি ভ্রমণে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা শুরু হয়। এই নিষেধাজ্ঞার কারণে আর্থিক ক্ষতির চেয়েও ইমেজের ক্ষতি বেশি হয়েছে। 

তিনি আরও বলেন, এই নিষেধাজ্ঞায় রাঙামাটির পর্যটন খাতে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবুও নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় আমরা খুশি। আশা করছি রাঙামাটির পর্যটনশিল্প আবারও আগের প্রাণচাঞ্চল্য ফিরে পাবে। 

রাঙামাটি ট্যুর অপারেটরস অব রাঙামাটির (টোয়ার) সহ-সভাপতি হিল্লোল চাকমা বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই সিদ্ধান্তকে আমরা ব্যবসায়ীরা স্বাগত জানাই। বর্তমানে রাঙামাটি পর্যটকদের ভ্রমণের জন্য শতভাগ নিরাপদ। আমি আশা করবো পর্যটকরা আবারও রাঙামাটি ভ্রমণে আসতে শুরু করবেন। 

 

রাঙামাটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস গাইডের সিইও বনকুমুস বড়ুয়া বাপ্পী বলেন, আমরা পর্যটক বরণে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। রাঙামাটি এখন পর্যটকদের জন্য পুরোপুরি নিরাপদ। আমরা পর্যটকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করবো। 

রাঙামাটি ট্যুরিস্ট বোট মালিক সমিতির সহ-সভাপতি মো. রমজান আলী বলেন, এমনিতেই পাহাড়ের পর্যটনে খরা চলছিল দীর্ঘদিন ধরে, এর উপর এই নিষেধাজ্ঞা আমাদেরকে চরম বিপদে ফেলে দিয়েছিল। ২৪ দিন পর হলেও এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়াতে আমরা খুশি হয়েছি। আশা করছি আবার আগের মত পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠবে রাঙামাটি। 

 

উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাঙামাটি পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। সেখানে অনিবার্য কারণবশত ৮ অক্টোবর হতে ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত সমগ্র রাঙামাটি পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *