বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

ট্রাক-অ্যাম্বুলেন্সে যাত্রী বহন-গাজীপুরে দুই মহাসড়কে কর্মমুখী মানুষের ভিড়

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৩১ জুলাই, ২০২১

ব্যবসায়ীদের দাবির মুখে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই তৈরি পোশাকসহ সব রপ্তানিমুখী শিল্পকারখানা রোববার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও চলমান বিধিনিষেধের মধ্যে শ্রমিকরা দূর দূরান্ত থেকে কীভাবে কর্মস্থলে ফিরবেন তার কোনো নির্দেশনা নেই। আর কারখানা খুলে দেওয়ার খবর পেয়েই মানুষ যে যেভাবে পারছেন গ্রাম থেকে কর্মস্থলে ফিরছেন।

শুক্রবার দিনগত রাত ১০টা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় একটি ট্রাক থেকে ২৫-২৬ জন যাত্রী নেমে আসলেন। তাদের মধ্যে ছিলেন নারী ও শিশুরাও।

এদের মধ্যে কারখানা শ্রমিক মো. রবিউল ইসলাম বলেন, যানবাহন নেই। এর মধ্যে কারখানা খুলে দিয়েছে। বাধ্য হয়েই স্ত্রী-সন্তানকে নিয়ে ট্রাকে উঠে চলে এসেছি। সিরাজগঞ্জ থেকে চন্দ্রা পর্যন্ত ৫০০ টাকা ভাড়া নিয়েছে বলেও জানান তিনি।

ট্রাকচালক আব্দুল আলীম বলেন, গত এক সপ্তাহ ধরে রাতে সিরাগঞ্জ থেকে চন্দ্রা পর্যন্ত যাত্রী নিয়ে আসছেন। ভাড়া বেশি, তাই আয়ও বেশি হচ্ছে। আর তাদের বেলায় পুলিশের ঝামেলাও একটু কম থাকে। যমুনা সেতু ও মির্জাপুর এলাকায় পুলিশ ধরেছিল। দুই জায়গায় ২০০ টাকা দিতে হয়েছে।

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ দুটি মহাসড়কে রাতের বেলায় ট্রাক, পিকআপ ও অ্যাম্বুলেন্সে যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিচ্ছেন চালকরা। এসব পরিবহন আবার ভাড়াও বেশি নিচ্ছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। কর্মস্থলে ফেরার তাগিদে তারাও অতিরিক্ত ভাড়া দিয়ে গাজীপুর, ঢাকাসহ আশপাশের এলাকায় যাচ্ছেন।

এছাড়া রাতের বেলায় পণ্যবাহী অধিকাংশ যানবাহন যাত্রী পরিবহন করছে। এমনকি অ্যাম্বুলেন্সেও যাত্রী বহন করতে দেখা গেছে।

বগুড়ার শাহজাহানপুর থানার আমরুল এলাকার আসিয়া আক্তার ও আসমা আক্তার দুই বোন চাকরি করেন আশুলিয়ার জিরাব এলাকার একটি কারখানায়। আসিয়া আক্তার বলেন, লকডাউন দিয়েছে আবার কারখানাও খুলে দিয়েছে। দিনের বেলায় আসাও যায় না। তাই বিকালে রওনা দিয়েছিলাম। অনেক কষ্ট করে ট্রাকে উঠে চন্দ্রা এসেছি। এখন বাকি পথ রিকশা নিয়ে চলে যাব।

অপরদিকে ঢাকা-ময়মসিংহ মহাসড়কে মানুষের ভিড় আগের থেকে অনেক বেড়েছে। সকাল থেকেই সড়কে যানবাহন চলাচল বেড়ে গেছে। এ মহাসড়কেও ট্রাকে, পিকআপে এবং অ্যাম্বলেন্সে যাত্রী বহন করতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শিল্পকারখানা খুলে দেওয়ার খবর প্রচার হলে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় অনেক বেড়ে গেছে। এসব পথে মানুষ যে যেভাবে পারছেন ছুটে আসছেন। বহু মানুষ চান্দনা চৌরাস্তা এলাকা দিয়ে পায়ে হেঁটে অতিক্রম করছেন।

শনিবার দুপুর ১২টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় বৃষ্টিতে ভিজেই তারা পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যেতে দেখা গেছে। চান্দনা চৌরাস্তা এলাকায় অ্যাম্বুলেন্সে যাত্রীদের ডেকে উঠাচ্ছে বলে অনেকই অভিযোগ করেছেন।

কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ওসি মীর গোলাম ফারুক জানান, ট্রাকে-পিকআপে আসতে কাউকে তারা দেখেননি। আসলেও চেকপোস্টের আগেই হয়তো তারা নেমে চলে যাচ্ছেন। তবে কারখানা খোলার খবরে সন্ধ্যার পর থেকে মানুষের ব্যাপক ভিড় বেড়েছে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *