বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

আর্জেন্টিনার নতুন কোচ হচ্ছেন মাসচেরানো

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

মেজর লিগ সকারের (এমএলএস) প্লে’অফ থেকেই বিদায় নেওয়ার পর ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো তার দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর থেকেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে কে হচ্ছেন মায়ামির পরবর্তী কোচ? আজ শুক্রবার (২২ নভেম্বর) বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেল, ফ্লোরিডাভিত্তিক ক্লাবটির পরবর্তী কোচ হতে যাচ্ছেন মেসির সাবেক বার্সা ও আর্জেন্টিনা সতীর্থ হাভিয়ের মাসচেরানো। তার তত্ত্বাবধানেই মায়ামি ২০২৫ মৌসুমে এমএলএস ও ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলবে।

সেক্ষেত্রে মাসচেরানো আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন এবং মায়ামির দায়িত্ব নিবেন। তার দায়িত্ব হবে মায়ামির পারফরম্যান্সের উন্নতি করা। এরপর ২০২৫ ক্লাব বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করা।

মেসির সঙ্গে তার সখ্যতা ও দুজনের ফুটবল সম্পর্কে জ্ঞান ও বোঝাপোড়ার বিষয়টিকে মায়ামির জন্য সুবিধাজনক হিসেবে ভাবা হচ্ছে। তাদের দুজনের প্রচেষ্টায় মায়ামির একটি শক্ত ভিত তৈরি হতে পারে।

মেসির সঙ্গে মাসচেরানো ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলেছিলেন। সে সময়ে দুটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও চারটি লা লিগার শিরোপা জয়ের পাশাপাশি একাধিক ঘরোয়া টুর্নামেন্টের শিরোপা জিতেছিলেন। ২০১৮ সাল পর্যন্ত মেসির সঙ্গে খেলেছিলেন আর্জেন্টিনা দলেও। এবার মেসি, জর্ডি আলবা ও সার্জিও বুসকেটসের সঙ্গে মায়ামিকে এগিয়ে নেওয়ার সুযোগ ৪০ বছর বয়সী মাসচেরানোর সামনে। শুধু তাই নয়, মায়ামিতে থাকা না থাকার দোলাচলে থাকা লুইস সুয়ারেজকেও হয়তো ধরে রাখতে পারবেন তিনি। এটাই হতে যাচ্ছে কোচ হিসেবে তার বড় কোনো দায়িত্ব।

মাসচেরানো আর্জেন্টিনার হয়ে ১৪৭ ম্যাচ খেলেছিলেন। সবশেষ তিনি ২০১৮ বিশ্বকাপেও আর্জেন্টিনা দলে ছিলেন। যেবার ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা এবং ফ্রান্সের কাছে হেরে রানার্স-আপ হয়েছিল।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *