শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ

‘প্রিয় মালতী’ নিয়ে আসছেন মেহজাবীন

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

 আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে মেহজাবীন অভিনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রিয় মালতী’। মেহজাবীন চৌধুরী অভিনীত ‘প্রিয় মালতী’ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো প্রেক্ষাগৃহে দেখা যাবে এই অভিনেত্রীকে। এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। মালতী রানী দাশ নামে নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্র রূপায়ন করেছেন তিনি। পলাশ কুমার দাশ নামে এক তরুণের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন গল্পের মালতী।

‘মালতী’ সিনেমা নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত। গল্প প্রসঙ্গে এই নির্মাতা বলেন, “সিনেমার গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। সত্য যেমন কঠিন, সিনেমার বিভিন্ন মুহূর্তও তেমন কঠিন ও সমস্যার। মালতীর সমস্যা–সংগ্রামগুলো শুধু তার একার না, এগুলো দেশের মানুষের সমস্যা–সংগ্রাম। অন্তঃসত্ত্বা মালতীকে বিশৃঙ্খল এই শহরে শ্বশুরবাড়ি, সমাজ এবং ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে লড়াই করতে হয়। এর পাশপাশি আমি প্রশ্ন করতে চেয়েছি, একজন মানুষের অস্তিত্ব কি ডেথ সার্টিফিকেট ও ময়নাতদন্ত রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে?”

প্রেক্ষাগৃহে নিজের সিনেমা দেখার জন্য মুখিয়ে আছেন মেহজাবীন চৌধুরী। তার ভাষায়— “এটি আমার প্রথম সিনেমা, যা বাংলাদেশি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। এই অনুভূতি একদম আলাদা। আমি অপেক্ষা করছি এটি দেখার এবং আমার প্রিয়জনদের সঙ্গে উদ্‌যাপন করার জন্য। আমার ভক্তরা এবং পরিবারের সঙ্গে দেখব এটি।”

মেহজাবীন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *