সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ

‘ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ-২০২৪’ এ রিয়াল চ্যাম্পিয়ন

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

ছয় মহাদেশের ছয়টি চ্যাম্পিয়ন দল নিয়ে প্রথমবার আয়োজিত ‘ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ-২০২৪’ এ চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার (১৮ ডিসেম্বর, ২০২৪) রাতে কনকাকাফ অঞ্চলের চ্যাম্পিয়ন পাচুকাকে ৩-০ গোলে হারিয়ে আরও একটি মহাদেশীয় শিরোপা জিতে নিয়েছে বিশ্বের সবচেয়ে সফল ক্লাবটি।

কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মেক্সিকোর ক্লাব পাচুকার বিপক্ষে গোল পেতে রিয়ালকে অবশ্য ৩৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। এ সময় আক্রমণে উঠে জুদ বেলিংহ্যাম বক্সের ভেতরে বল বাড়িয়ে দেন ভিনিসিউস জুনিয়রকে। তিনি বল নিয়ে ঢুকে পড়েন বক্সের আরও ভেতরে। তার সামনে ছিলেন পাচুকার গোলরক্ষক কার্লোস মরেনো। সুযোগ বুঝে ভিনি বল বাড়িয়ে দেন ডানদিকে গোলপোস্টের সামনে থাকা কিলিয়ান এমবাপ্পেকে। ফরাসি তারকা ফাঁকা পোস্টে বল জড়াতে ভুল করেননি।

৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। এ সময় বক্সের সামনে বল পেয়ে পাচুকার রক্ষণভাগের খেলোয়াড়দের পরাস্ত করে ডান পায়ের বাঁকানো শটে গোলপোস্টের উপরের কোনা দিয়ে জালে পাঠান ব্রাজিলিয়ান এই তারকা। ৮৩ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। এ সময় বক্সের মধ্যে লুকাস ভাসকেজকে ফাউল করেন পাচুকার ওসামা ইদ্রিসি। পেনাল্টি থেকে ভিনিসিউস গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এ নিয়ে স্পেনের ক্লাবটি রেকর্ড ৯টি বৈশ্বিক শিরোপা ঘরে তুললো। এর আগে তারা পাঁচটি ক্লাব ওয়ার্ল্ড কাপ, তিনটি অরিজিনাল ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছিল। এবার জিতলো ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ।

শুধু তাই নয়, রিয়ালের পাশাপাশি কোচ হিসেবে কার্লো আনচেলোত্তিও এলিট ক্লাবে প্রবেশ করেছেন। দুই মেয়াদে এই কোচ তিনটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, দুটি লা লিগা শিরোপা, দুটি কোপা ডেল রের শিরোপা, দুটি স্প্যানিশ সুপারকোপার শিরোপা, তিনটি উয়েফা সুপার কাপের শিরোপা, দুটি ক্লাব ওয়ার্ল্ড কাপের শিরোপা এবং এবার জিতলেন ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপাও। তার আগে রিয়ালের কোনো কোচ এতো বহুমাত্রিক শিরোপা জিততে পারেননি।

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *