শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

পেরেরার দুর্দান্ত সেঞ্চুরি সত্ত্বেও হারলো ঢাকা ক্যাপিটাল

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

শ্রীলংকার থিসারা পেরেরার দুর্দান্ত সেঞ্চুরির পরও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসরে হার এড়াতে পারলো না ঢাকা ক্যাপিটাল।  এর আগে টানা দুই পরাজয়ের পর আজ টুর্নামেন্টের অষ্টম ও নিজেদের তৃতীয় ম্যাচে খুলনা টাইগার্সের কাছে ২০ রানে হেরেছে ঢাকা। দুই ম্যাচের দু’টিতেই জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো খুলনা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর রাইডার্স।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট হাতে নেমে ওপেনার মোহাম্মদ নাইমের ঝড়ো ইনিংসের সুবাদে উদ্বোধনী জুটিতে ২৯ বলে ৪৯ রান পায় খুলনা টাইগার্স।

নাইমকে থামিয়ে ঢাকাকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন শ্রীলংকার স্পিনার চাতুরাঙ্গা ডি সিলভা। ৭টি চারে ১৭ বলে ৩০ রান করেন নাইম।

নাইম ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলীয়  ৯৩ রানে ষষ্ঠ উইকেট পতন হয় খুলনার।  এসময় আরেক ওপেনার অস্ট্রেলিয়ার উইলিয়াম বোসিসতো ২৬, মিডল অর্ডারে আফিফ হোসেন ১, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ৫, অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ৮ ও পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ ৫ রানে আউট হন।

১৩তম ওভারে ষষ্ঠ উইকেট পতনের পর সপ্তম উইকেটে ২৯ বলে ৪৩ রানের জুটিতে খুলনাকে চাপমুক্ত করেন উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন ও জিয়াউর রহমান। ১৮তম ওভারে জিয়াকে আউট করে জুটি ভাঙেন পেসার মুস্তাফিজুর রহমান। ২টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে ২২ রান করেন জিয়া।

পরের ওভারে পেসার আবু জায়েদের বলে আউট হন অঙ্কন।  দ্রুত গতিতে ব্যাট চালিয়ে ১টি চার ও ২টি ছক্কায় ২২ বলে ৩২ রান করেন তিনি। আগের ম্যাচে চট্টগ্রাম কিংসের বিপক্ষে ১টি চার ও ৬টি ছক্কায় ২২ বলে ৫৯ রান করেছিলেন অঙ্কন।

ইনিংসের শেষ ওভারে আবু হায়দার ও নাসুম আহমেদ ২৩ রান তুলে ২০ ওভারে ৮ উইকেটে খুলনাকে ১৭৩ রানের পুঁজি এনে দেন।

যুক্তরাষ্ট্রের পেসার শুবম রঞ্জনের করা শেষ ওভারে আবু হায়দার ৩টি ছক্কা ও নাসুম আহমেদ ১টি চার মারেন।
৩টি ছক্কায় ৮ বলে আবু হায়দার ২১ এবং ৪ বলে ২টি বাউন্ডারিতে ৯ রানে অপরাজিত থাকেন নাসুম।
ঢাকার ডি সিলভা ২টি এবং বাকী ছয় বোলার ১টি করে উইকেট নেন।

জবাবে খুলনার দুই বোলার মিরাজ ও আবু হায়দারের বোলিং তোপে ৪১ রানে ৬ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে যায় ঢাকা। এসময় মিরাজ ৩টি ও আবু হায়দার ২টি উইকেট নেন।

দলকে লড়াইয়ে ফেরাতে ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক শ্রীলংকান থিসারা পেরেরা। ৩৯ বলে হাফ-সেঞ্চুরি করার পর স্বদেশী  ডি সিলভাকে নিয়ে চার-ছক্কার ফুলঝুড়ি ফোটান পেরেরা। ইনিংসের শেষ বলে চার মেরে ৬০ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ পান পেরেরা। তার সেঞ্চুরির পরও ৬ উইকেটে ১৫৩ রানের বেশি করতে না পারায় হারতে হয় ঢাকাকে।

৯টি চার ও ৭টি ছক্কায় ৬০ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন পেরেরা। সপ্তম উইকেট ডি সিলভার সাথে ৬৩ বলে অবিচ্ছিন্ন ১১২ রান যোগ করেন পেরেরা। ২০ বলে ১১ রানে অপরাজিত থাকেন ডি সিলভা।

খুলনার মিরাজ ৩টি ও আবু হায়দার ২টি উইকেট নেন।

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *