রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ

অধিনায়কত্ব উপভোগ করছি : সোহান

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

শেষ ওভারে ৬ বলে প্রয়োজন ছিল ২৬ রানের। স্ট্রাইকে ছিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। তিন বাউন্ডারি এবং তিন ওভার-বাউন্ডারিতে দলকে টানা ষষ্ঠ জয় এনে দিলেন দলপতি নিজেই।

এই ম্যাচ যে ক্যারিয়ারের সেরা ম্যাচ তা বলতে দ্বিধা নেই সোহানের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুর অধিনায়ক বলেন, ‘এই ম্যাচটি ক্যারিয়ারের সেরা ম্যাচ হিসেবে রাখতে চাই। ক্যাপটেন্সি সবসময় উপভোগ করছি। একইসঙ্গে দলের জয়ে অবদান রাখতে পেরে আনন্দ লাগছে।’
যদিও গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে শেষ ওভারে ২০ রান করতে পারার আক্ষেপ আছে। সোহান বলেন, ‘সেই ম্যাচে শেষ ওভারে ২০ রান দরকার ছিল। আমি ব্যাটে ছিলাম। ১৪ রান করেছিলাম। বাকি পাঁচ রানের আক্ষেপ ছিল। জয় নিশ্চিত করতে পারলে আজকের চেয়ে আরও বেশি খুশি হতাম।’

বৃহস্পতিবার বিকেলে দিনের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে ফরচুন বরিশাল। কাইল মায়ার্সের অপরাজিত ৬১, তামিমের ৪০ ও শান্তর ৪১ রানে ভর করে ১৯৮ রানের কঠিন লক্ষ্য দেয় বরিশাল। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৪ রানে প্রথম উইকেট হারায় রংপুর। ৬৬ রানে ৩ উইকেট হারালে হাল ধরেন ইফতেখার ও খুশদিল শাহ।

১৯তম ওভারে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। শেষ ওভারে প্রয়োজন ছিল ২৬ রান। এমন পরিস্থিতিতে শেষ ওভারে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী ছিলেন অধিনায়ক সোহান।

জবাবে সোহান বলেন, রাব্বি ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, সে বলল মারতে পারলে এই ম্যাচে জিততে পারব। সেই থেকে মহান আল্লাহর উপর বিশ্বাস রেখে খেলেছি। জোনের মধ্যে বল পেয়েছি ওভার বাউন্ডারি বা বাউন্ডারি হয়েছে। দলের জন্য কন্ট্রিবিউট করতে পারছি এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া।

আজকের ম্যাচকে ক্যারিয়ারের সেরা ম্যাচ হিসেবে রাখতে চান সোহান। বলেন, ‘যে কোনো ম্যাচে ব্যাট করলে ২০-৩০ রান হওয়াটা স্বাভাবিক। আমার ব্যাট থেকে ৩০ রান এসেছে। যেহেতু এই রান দলের জয়ে কাজে লেগেছে। তাই সবমিলিয়ে এই ম্যাচকে সেরা হিসেবে রাখতে চাই।’

বিপিএলে দর্শকদের আরও উপভোগ্য ম্যাচ উপহার দিতে চান সোহান। আজকের ম্যাচের মতো নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ হলে তারুণ্যের উৎসবে পৃথিবীকে বদলে দেওয়ার স্লোগানে এবারের বিপিএল আরও উৎসবমুখর হবে বলে মনে করেন তিনি।

রংপুর অধিনায়ক বলেন, ‘বাংলাদেশে ক্রিকেট ভক্ত লোকের সংখ্যা অনেক। ক্রিকেট নিয়ে মানুষের আবেগ বেশি। খেলা দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মাঠে আসে। আমাদের কাজ তাদের আনন্দ দেয়া। প্রতিযোগিতামূলক-উত্তেজনাকর ম্যাচ যত বেশি হবে দর্শকরা তত বিনোদিত হবে।’বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *