সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

বিদেশি শিল্পী আনা নিরুৎসাহিত করতেই ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টের আয়োজন করা হয়: তারেক রহমান

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মাটিতে বিদেশি শিল্পী আনা নিরুৎসাহিত করতেই গত ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক কনসার্টের আয়োজন করা হয়েছে।

এ কনসার্ট আয়োজনের নেপথ্যের ঘটনা বর্ণনা করে তিনি বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচারের টানা ১৫ বছরের শাসনামলে কিছু হলেই পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ থেকে শিল্পী আনা হতো। সে সময় ওই সরকারের মন্ত্রী-এমপি'রা মাটিতে গেড়ে বসে তা দেখেছে।

চব্বিশের ৫ আগস্ট পট পরিবর্তনের পর একদিন নাস্তার টেবিলে বসে টিভিতে দেখলাম, বাংলাদেশ এসে একজন পাকিস্তানি শিল্পী বলছেন তিনি আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা প্রদানের অর্থ সংগ্রহে বিনা পয়সায় অনুষ্ঠান করতে এসেছেন।

তারেক রহমান পাকিস্তানি ওই শিল্পীর প্রসঙ্গ টেনে বলেন ওই সময় বিপিএল (ক্রিকেট) চলছিল। তিনি বলেন, ‘পরে আমি জানতে পারলাম পাকিস্তানি শিল্পী বিপিএল অনুষ্ঠান করে সাড়ে তিন কোটি টাকা নিয়েছেন ।’

আজ বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ কমিটির উদ্যোগে একই সময়ে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ‘রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা ও জনসম্পৃক্ততা’ কর্মশালায় এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রত্যেকটি জেলায় আলাদা আলাদা নিজস্ব কিছু কৃষ্টি ও সংস্কৃতি আছে। এ ছাড়া প্রত্যেক জেলায় পর্যটন সংক্রান্তও কিছু না কিছু আছে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে ‘দিল্লি এবং ইসলামাবাদ’ উভয়কেই কীভাবে পরিহার করা যায়- সেই চিন্তা থেকেই ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক কনসার্টের আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়ে এই কনসার্টে শুধু রক বা ব্যান্ড দল নয় বরং আধুনিক, বাউল, ভাটিয়ালি, মরমীসহ বিভিন্ন সংগীতের সমন্বিত এক রূপের প্রতিফলন ঘটেছে।সূত্রঃ বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *