বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

ওয়াশিংটনকে ডব্লিউএইচও থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের কারণগুলো খণ্ডন করে ওয়াশিংটনকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও-এর সবচেয়ে বড় দাতা দেশ, এবং তাদের প্রস্থান সংস্থাটির বাজেট ও বৈশ্বিক জনস্বাস্থ্য সংকট মোকাবিলার সক্ষমতায় বড় ধরনের শূন্যতা সৃষ্টি করবে প্রতীয়মান হচ্ছে।

জেনেভা থেকে এএফপি জানায়, ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস আধানম ট্রাম্পের নির্বাহী আদেশে উত্থাপিত যুক্তিগুলো একে একে পর্যালোচনা করেন। ২০ জানুয়ারি ক্ষমতায় ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প এই আদেশটি স্বাক্ষর করেন। টেড্রোস প্রতিটি ক্ষেত্রে জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থার গৃহীত পদক্ষেপ তুলে ধরেন।

পুনর্বিবেচনার আহ্বান

ডব্লিউএইচও-এর নির্বাহী বোর্ডের বৈঠকের উদ্বোধনী বক্তব্যে টেড্রোস বলেন, ‘আমরা এই সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করছি এবং আশা করছি, যুক্তরাষ্ট্র এটি পুনর্বিবেচনা করবে।’

সংস্কার ও অর্থায়ন ইস্যু

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছিল যে, ডব্লিউএইচও জরুরি প্রয়োজনীয় সংস্কার গ্রহণে ব্যর্থ হয়েছে। তবে টেড্রোস এই দাবির সঙ্গে একমত নন।

তিনি বলেন, গত সাত বছরে সংস্থাটি ‘এর ইতিহাসের সবচেয়ে গভীর ও বিস্তৃত সংস্কার’ বাস্তবায়ন করেছে।

ট্রাম্পের আরেকটি অভিযোগ ছিল যে, ডব্লিউএইচও যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘অযৌক্তিকভাবে মোটা অঙ্কের অর্থ দাবি করে’। এর জবাবে টেড্রোস বলেন, সংস্থাটি তার দাতা ভিত্তি সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছে।

তিনি উল্লেখ করেন, ডব্লিউএইচও-এর বাজেটের বড় অংশ স্বেচ্ছা অনুদানের ওপর নির্ভরশীল। তবে সংস্থাটি চায়, এটি সাধারণ সদস্য ফি’য়ের মাধ্যমে বেশি ভারসাম্যপূর্ণ হোক, যাতে বড় দাতাদের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো যায়।

কোভিড-১৯ সংকট ব্যবস্থাপনা

ট্রাম্প প্রশাসনের অভিযোগ ছিল যে, ডব্লিউএইচও কোভিড-১৯ মহামারির ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছে। তবে টেড্রোস জোর দিয়ে বলেন, সংস্থাটি শুরু থেকেই দ্রুত পদক্ষেপ নিয়েছিল।

তিনি বলেন, চীনে ‘ভাইরাল নিউমোনিয়া’ ছড়িয়ে পড়ার প্রাথমিক সংকেত পাওয়ার পরপরই ডব্লিউএইচও বিশ্বকে সতর্ক করেছে, গাইডলাইন প্রকাশ করেছে এবং জনগণকে সুরক্ষিত রাখার উদ্যোগ নিয়েছে।

টেড্রোস বলেন, ‘অবশ্যই পথচলায় চ্যালেঞ্জ ও দুর্বলতা ছিল।’ তবে তিনি জানান, এসব সমস্যার সমাধানে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্যানডেমিক ফান্ড, এমআরএনএ প্রযুক্তি স্থানান্তর হাব এবং নতুন বৈশ্বিক মহামারি চুক্তি, যা ডব্লিউএইচও-এর সদস্য দেশগুলোর মধ্যে আলোচনায় রয়েছে।

রাজনৈতিক নিরপেক্ষতার প্রশ্ন

ট্রাম্পের আদেশে আরও অভিযোগ করা হয়েছিল যে, ডব্লিউএইচও সদস্য রাষ্ট্রগুলোর ‘অযাচিত রাজনৈতিক প্রভাব থেকে স্বাধীনতা প্রদর্শনে ব্যর্থ’ হয়েছে।

টেড্রোস বলেন, ডব্লিউএইচও নিরপেক্ষভাবে কাজ করে এবং সব দেশের সেবা দিতে চায়। তবে যখন কোনো দেশ এমন কিছু দাবি করে যা ‘বৈজ্ঞানিক প্রমাণ দ্বারা সমর্থিত নয়, আমরা তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করি।’সূত্রঃবাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *