বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

মাদারীপুরের শিবচরে ট্রাক খাদে পড়ে নিহত ৪ জন

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ১ আগস্ট, ২০২১

মাদারীপুর জেলার শিবচরে ট্রাক উল্টে ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাত নয়টার দিকে উপজেলার আড়িয়াল খাঁ নদের টোলপ্লাজার কাছে দুর্ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। ট্রাকটিতে ছাদ ঢালাইয়ের সেন্টারিং এর মালামাল ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রাক শিবচরের আড়িয়াল খাঁ সেতুর টোল প্লাজার কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় মো. সোহান নামের টোলপ্লাজার এক কর্মচারীসহ ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত অবস্থায় পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে আরও দুইজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মো. মেহেদী হাসান বলেন, ট্রাকটি হাইওয়ে দিয়ে দ্রুত গতিতে এসে টোলপ্লাজার কাছে এসে রেলিং ভেঙে নিচের সংযোগ সড়কের ওপর পরে পাশের খাদে পড়ে যায়। ট্রাকটিকে ছাদ ঢালাইয়ের পাইপসহ অন্যান্য মালামাল ছিল। ট্রাকটির ওপরে ৮/১০ জন সাধারণ যাত্রী বসেছিল। ঘটনাস্থলেই দুইজন মারা যান।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা গেছেন। তাদের পরিচয় এখনো শনাক্ত হয়নি। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।’

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *