শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

গর্ভবতী মায়েদের ১০ মাস বিনামূল্যে গরুর দুধ দেয়ার অভিনব উদ্য

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

অসচ্ছল ৫০ জন গর্ভবতী মাকে গর্ভকালীন ১০ মাস ধরে বিনামূল্যে গরুর দুধ দেয়ার অভিনব উদ্যোগ নিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ‘মা থাকবে সুস্থ, সন্তান হবে পুষ্ট’ এই প্রতিপাদ্যে জেলার বদলগাছীতে অসচ্ছল ৫০ জন গর্ভবতী মাকে বিনামূল্যে গরুর দুধ প্রদান করা হয়েছে। 

বদলগাছি উপজেলার আধাইপুর ইউনিয়নের পারসোমবাড়ী গ্রামের সৌরভ প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উৎসর্গ ফাউন্ডেশনের সহযোগিতায় সমাজসেবক মোস্তাফিজুর রহমান শিশির গতকাল বিকেলে  এই গরুর দুধ বিতরণ করেন।

বর্তমানে নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দামই বেশি। সাধ থাকলেও সাধ্য না থাকায় অনেক পরিবারে পুষ্টি জোগান দেয়া সম্ভব হয় না। বাজারে প্রতি কেজি গরুর দুধ স্থানভেদে ৭০-৭৫ টাকা কেজি। দাম বেশি হওয়ায় অসচ্ছল পরিবারের গর্ভবতী মায়েদের পক্ষে দুধ কিনে খাওয়া সম্ভব হয় না। আধাইপুর ইউনিয়নের এমন অসচ্ছল ৫০জন গর্ভবতীকে পুষ্টির জোগান দিতে বিনামূল্যে গরুর দুধ দেয়ার উদ্যোগ নেন সমাজসেবক মোস্তাফিজুর রহমান শিশির। ৪০টি গ্রামের ৫০ জন গর্ভবতী মায়ের প্রত্যেককে ৪ কেজি করে দুধ দেয়া হয়। বিনামূল্যে গরুর দুধ পেয়ে খুশি অসচ্ছল ও দরিদ্র গর্ভবতী মা ও তাদের স্বজনরা। 

মোস্তাফিজুর রহমান শিশির বলেন, প্রত্যন্ত অঞ্চলের গ্রামের অসচ্ছল গর্ভবতী মায়েরা পুষ্টিহীনতায় ভোগেন। সুস্থ সন্তান জন্মদানে পুষ্টির বিষয়ে অনেকেই সচেতন নন। এ বিষয়টি লক্ষ্য করেই আধাইপুর ইউনিয়নের ৪০টি গ্রামের ৫০জন অসচ্ছল গর্ভবতী মা’কে মাসে ৪ কেজি করে গরুর দুধ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। তাদের গর্ভকালীন পুরোটা সময় এ কার্যক্রম চলবে। পাশাপাশি তাদের নবাগত সন্তানের সুস্থতায় তাদের অন্যান্য বিষয়েও সহযোগিতা করা হবে। এই আয়োজনের মধ্যে দিয়ে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা শুরু করেছি। সমাজে অনেক বৃত্তবান আছেন তারাও উৎসাহিত হয়ে আগামীতে এগিয়ে আসবেন বলে আমরা আশাবাদী। 

উপজেলার পরমানন্দপুর গ্রামের গৃহবধু শাকিলা আক্তার বলেন, দিনমজুর দরিদ্র স্বামী। বাজারে দুধ প্রায় ৭০ টাকা কেজি। এতো দাম দিয়ে কিনে খাওয়া সম্ভব না। প্রথম সন্তান জন্ম দিতে যাচ্ছি। বিনামূল্যে ৪ কেজি দুধ পেয়েছি। যা আমার জন্য খুবই উপকার হয়েছে।

বসন্তপুর গ্রামের গৃহবধূ জনি বেগম এসেছিলেন গর্ভবতী মেয়ের জন্য দুধ নিতে। তিনি বলেন, আমার মেয়ের প্রথম সন্তান হবে। জামাইয়ের পরিবার দরিদ্র। কষ্টে সংসার চলে। যে দুধ পেলাম মেয়ের শরীরে পুষ্টির জোগান দিবে। এতে মেয়ের জন্যও সুবিধা হবে। আমি খুবই খুশি। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ সমাজ সেবক মজিবর রহমান, আধাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মকুল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিল্লু হোসেন ও ছাত্রদলের সাবেক সভাপতি শাকিল হোসেন।

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *