শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

ভারত-পাকিস্তান পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ১০ মে, ২০২৫

ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতের আলোচনা শেষে এ সিদ্ধান্ত আসে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক দীর্ঘ রাতের আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিবেচনাবোধ ও দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন।’

এদিকে, ভারতীয় সরকারের একটি সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতির বিষয়টি মূলত ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই নির্ধারিত হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ওয়াশিংটনের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে।

নয়াদিল্লিতে বার্তা সংস্থা এএফপিকে ওই ভারতীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলি ও সামরিক পদক্ষেপ বন্ধ করার সিদ্ধান্তটি দুই দেশের মধ্যকার সরাসরি যোগাযোগের মাধ্যমেই নির্ধারিত হয়েছে।’

ইসলামাবাদ থেকে এএফপি জানায়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এক্স প্ল্যাটফর্মে এক বার্তায় যুদ্ধবিরতির খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পাকিস্তান সবসময়ই এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়ে এসেছে—তবে কখনোই দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে আপস করেনি।’

নয়াদিল্লি থেকে এএফপি জানায়, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, আজ শনিবার বিকেল ৫টা (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫টা) থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তার ভাষায়, ‘পাকিস্তানের ডিজিএমও (ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস) ভারতীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে আমাদের ডিজিএমও-কে ফোন করেন। ফোনালাপেই স্থির হয়, স্থল, আকাশ ও জলপথে উভয় পক্ষই সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখবে।’

ভারতের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে, সীমান্তে গোলাবর্ষণ ও যেকোনো সামরিক তৎপরতা বন্ধ থাকবে এবং এ সিদ্ধান্ত কার্যকর করতে উভয়পক্ষের বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে দার বলেন, ‘যুদ্ধ কোনো কিছুরই সমাধান নয়। আজ বিকেল সাড়ে ৪টা থেকে (পাকিস্তানের সময়) যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।’

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্স-এ দেওয়া এক পোস্টে জানান, দুই দেশ একটি নিরপেক্ষ স্থানে বিস্তারিত আলোচনায় বসার ব্যাপারেও সম্মত হয়েছে। তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শান্তিপূর্ণ পথ বেছে নিয়েছেন, তাদের বিচক্ষণতা ও নেতৃত্বগুণের প্রশংসা করি।’

তিনি জানান, গত ৪৮ ঘণ্টা তিনি ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দুই দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছেন।

দুই দেশের ডিজিএমও আগামী সোমবার (১২ মে) ভারতীয় সময় দুপুর ১২টায় আবার আলোচনা করবেন বলেও জানিয়েছেন বিক্রম মিশ্রি।

করাচি থেকে এএফপি জানায়, পাকিস্তান শনিবার ভারতের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পর আকাশসীমা পুনরায় উন্মুক্ত করেছে বলে জানিয়েছে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ)। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ‘পাকিস্তানের আকাশসীমা সব ধরনের ফ্লাইটের জন্য সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার কিছুক্ষণ পরেই এই সিদ্ধান্ত আসে।

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *