রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

বাবা হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ১ আগস্ট, ২০২১

বাবা হতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার স্ত্রী ক্যারি জনসন ইনস্টাগ্রামে এই সুখবর দিয়েছেন বলে বিবিসি শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

এই ক্রিসমাসেই মা হতে যাচ্ছেন জানিয়ে ৩৩ বছর বয়সী ক্যারি লিখেছেন, আবার গর্ভধারণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করছেন তিনি। ওই পোস্টে চলতি বছরের শুরুতে গর্ভপাতের কারণে তার ‘মন ভেঙে’ গিয়েছিল বলেও অকপটে জানিয়েছেন ক্যারি।

ওই দম্পতির প্রথম সন্তান উইলফ্রেডের জন্ম হয় ২০২০ সালের এপ্রিলে। ওই বছরের মে মাসে ওয়েস্টমিনস্টার ক্যাথেড্রালে ঘরোয়া আয়োজনে নিজেদের বিয়েটা সেরে ফেলেন ক্যারি-বরিস। যুক্তরাজ্যের ইতিহাসে ২০০ বছরের মধ্যে বরিস জনসনই প্রথম প্রধানমন্ত্রী যিনি দায়িত্বরত অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেন।

এটা অবশ্য ৫৭ বছর বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রীর তৃতীয় বিয়ে। বরিসের দ্বিতীয় স্ত্রী মেরিনা হুইলার। তাদের চারটি সন্তান আছে।
তবে প্রথম স্ত্রী আলেগ্রা মস্টিন-ওয়েন আর বরিসের কোনো সন্তান নেই।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার সময় ২০০০ সালে বাবা হয়েছিলেন টনি ব্লেয়ার।

২০১০ সালে ১০ নং ডাউনিং স্ট্রিটে থাকাকালেই কন্যা সন্তানের বাবা-মা হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আর সামান্থা।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *