শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

খুলনা বিভাগে করোনায় ৪০ জনের মৃত্য

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ১ আগস্ট, ২০২১
খুলনা বিভাগে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা ফের বেড়েছে। শনিবার দুপুর ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৮৮০ জনের।

রবিবার (০১ আগস্ট ) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল শনিবার খুলনা বিভাগে ১৯ জনের মৃত্যু এবং ৫৭১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে । এছাড়া যশোরে সাতজন, খুলনায় ও ঝিনাইদহে পাঁচজন করে; বাগেরহাটে তিনজন, নড়াইলে ও চুয়াডাঙ্গায় দুজন করে মারা গেছে।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৩ হাজার ৮১২ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৪২৮ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭০ হাজার ৯৫ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৮৯ জনের। এ জেলায় করোনা শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৯৬৫ জনের। করোনায় মারা গেছেন ৬২৯ জন ও সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮৫৪ জন।

বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৯ জনের। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৭১ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৬ জন ও সুস্থ হয়েছেন ৫ হাজার ৪১৮ জন।

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭০৪ জন। করোনায় মারা গেছেন ৮৫ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৪৫৩ জন।

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮৬ জন। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৮২৬ জন। করোনায় মারা গেছেন ৩৫১ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১৪ হাজার ২৭৩ জন।

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৬৫৪ জন। করোনায় মারা গেছেন ২০৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৪ হাজার ৭২৩ জন।

মাগুরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ জনের শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ১২৫ জনের। করোনায় মারা গেছেন ৬৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১ হাজার ৯৬৯ জন।

নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ১৪২ জনের। করোনায় মারা গেছেন ৯৪ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৩ হাজার ২৮৭ জন

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৮১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৪১৫ জনের। করোনায় মারা গেছেন ৫৬৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৯২ জন।

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জনের শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৬ জন। করোনায় মারা গেছেন ১৬৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৪ হাজার ১৭ জন।

মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৩৪ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৬৪ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৩ হাজার ১০৯ জন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *