সদ্য বিদায়ী ২০২২ সালে ৬৭৪৯টি সড়ক দুর্ঘটনায় ৯৯৫১ জন নিহত ও ১২৩৫৬ জন আহত হয়েছেন। একই সময় রেলপথে ৬০৬টি দুর্ঘটনায় ৫৫০ জন নিহত, ২০১ জন আহত হন। নৌ-পথে ২৬২টি দুর্ঘটনায়
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর প্রয়াত সদস্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নির্বাচনী এলাকা ফরিদপুর-২ শূন্য আসনে উপনির্বাচন আগামী ৫ নভেম্বর। নির্বাচন কমিশন (ইসি) আজ এই তফসিল ঘোষণা করে। ইসি ঘোষিত তফসিল
পদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু খুলে টিককট ভিডিওর ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় আসামি বায়েজিদ তালহাকে হাইকোর্টের দেয়া জামিন ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগের
জ্বালানি তেলের ‘আগুনে’ পুড়ছেন সাধারণ মানুষ। হু হু করে বাড়ছে প্রতিটি পণ্যের দাম। চাল-ডাল, তেল, মাছ-মাংস, পেঁয়াজ-মরিচসহ সব ধরনের সবজি কিনতে ক্রেতার নাভিশ্বাস। এর মধ্যে একদিনের ব্যবধানে আরও ৫ টাকা
দেশে গত জুলাই মাসে সড়কে ঝরেছে ৭৩৯ প্রাণ। ৬৩২টি সড়ক দুর্ঘটনায় এসব মানুষ নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২ হাজার ৪২ জন। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে
জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি এখন ঢাকা বিভাগে। প্রতি বর্গকিলোমিটারে ঢাকায় ২ হাজার ১৫৬ জন মানুষ বসবাস করে। আর সবচেয়ে কম ঘনত্ব বরিশাল বিভাগে, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে ৬৮৮ জন মানুষ। বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিবিএস-এর মাধ্যমে বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে উঠে এসেছে দেশে জনসংখ্যার ঘনত্ব সবেচেয় বেশি এখন ঢাকা বিভাগে। এখানে প্রতি বর্গকিলোমিটারে বাস করেন ২১৫৬ জন মানুষ। দ্বিতীয় অবস্থানে আছে ময়মনসিংহ বিভাগ, এ বিভাগে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস ১ হাজার ১৪৬ জনের। তৃতীয় অবস্থানে রয়েছে রাজশাহী, বিভাগটিতে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১ হাজার ১২১ জন। এরপরের অবস্থানে রয়েছে রংপুর, বিভাগটিতে ঘনত্ব ১ হাজার ৮৮ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৯৭৯ জন, সিলেট বিভাগে ৮৭৩ জন, খুলনায় ৭৮২ জন এবং বরিশাল বিভাগে জনসংখ্যার ঘনত্ব ৬৮৮ জন। প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৭৪ সালে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ছিল ৪৮৪ জন যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে ১৯৮১ সালে ৫৯০ জন, ১৯৯১ সালে ৭২০ জন, ২০০১ সালে ৮৪৩ জন, ২০১১ সালে ৯৭৬ জন এবং সর্বশেষ ২০২২ সালে ১ হাজার ১১৯ জনে উপনীত হয়েছে। বিবিএস-এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪, নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ এবং তৃতীয় লিঙ্গের সংখ্যা ১২ হাজার ৬২৯ জন। উৎসঃ
বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন ও পুরুষ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার
সোমবার ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার। সকালে বাইকাররা সেতুর টোলপ্লাজা ঘিরে রাখে। এতে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বাইকারদের বুঝিয়ে একটি ফেরি
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সোমবার থেকে রাত ৮টার পর সারাদেশে দোকান, বিপণি-বিতান, মার্কেট ও মুদি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইন অনুযায়ী কোন কোন প্রতিষ্ঠান এই নির্দেশনার বাইরে থাকবে তা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সারাদেশে প্রতিদিন রাত ৮টার পর দোকানপাট, শপিংমল, মার্কেট ও বিপণী বিতান বন্ধ রাখতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। বিশ্বব্যাপী অব্যাহত বিদ্যুত ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে