মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এক সপ্তাহে ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিকের টিকা দিয়ে দৃষ্টান্ত ভুটানের

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ২৮ জুলাই, ২০২১

 করোনা মহামারির কারণে মৃত্যু ও সংক্রমণের কারণে হিমসিম খাচ্ছে গোটা বিশ্ব।এমন পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থা আরও নাজুক, ঠিক সেই সময়ে দেশের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯০ শতাংশকে টিকা দিয়েছে ছোট্ট দেশ ভুটান। ফলে একে একটি ‘অনন্য কীর্তি’ হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘের সংস্থা ইউনিসেফ। 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০ জুলাই করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করে মাত্র এক সপ্তাহের মধ্যে ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিকের টিকার কোর্স শেষ করেছে ভুটান, ফলে একে ‘অনন্য কীর্তি’ হিসেবে আখ্যা দিয়েছে ইউনিসেফ।

দেশটিতে রয়েছে উঁচু হিমালয়, দুর্গম পথ, পশুপালক যাযাবর জনগোষ্ঠী। পাশাপাশি বিরূপ আবহাওয়াল কারণে সারা দেশে টিকা পৌঁছানো ছিল বড় একটি চ্যালেঞ্জ। 

খবরে বলা হয়েছে, গত ২০ জুলাই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হলেও প্রচারসহ এর প্রস্তুতি চলছিল কয়েক মাস ধরে। যেসব এলাকায় টিকা পৌঁছানো সম্ভব না, সেসব এলাকায় টিকা পরিবহণের সময় কোল্ড চেইনের ব্যবস্থাও করতে হয়েছে।

এ ছাড়া যেসব এলাকা আরও বেশি দুর্গম, সেখানে টিকা পাঠানোর জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করেছে ভুটান। পাশাপাশি একদল স্বেচ্ছাসেবী পায়ে হাঁটা পাহাড়ি পথে ঘুরে ঘুরে লোকজনকে টিকা দিয়েছেন।

দেশটিতে টিকা পাওয়ার যোগ্য মোট ৫ লাখ ৩০ হাজার মানুষের মধ্যে ৪ লাখ ৮০ হাজার জনকে বুধবার পর্যন্ত টিকা দেওয়া শেষ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন।

রাজধানী থিম্পুতে ইউনিসেফের ভুটান প্রতিনিধি উইল পার্কস বলেন, মহামারির মধ্যে এটাই ছিল সবচেয়ে বেশি দ্রততার সঙ্গে সম্পন্ন করা টিকাদান কর্মসূচি।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *