বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

স্বাধীনতা-পরবর্তী একটানা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ৫০০তম দিন পার

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

শিক্ষার্থীদের কাছে সবচেয়ে আনন্দের খবর হচ্ছে ছুটি বা বন্ধের নোটিশ। কিন্তু করোনার কারণে বর্তমানের এই লম্বা ছুটি এখন বিষাদে পরিণত হয়েছে। যদিও শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে অনলাইন ক্লাস চালু রয়েছে কিন্তু তাতে মিলছে না আশানুরূপ সাফল্য। মাঝে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে ব্যাপক আলোচনা-সমালোচনা হলেও বিজ্ঞানসম্মত ভিত্তিতে দৈনিক করোনা সংক্রমণের হার ৫ শতাংশের নিচে না নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে নারাজ শিক্ষা মন্ত্রণালয়। করোনাকালে স্কুল-কলেজের ছুটি বাড়তে বাড়তে পার হয়েছে ৫০০ দিন। দীর্ঘ এই ছুটিতে ক্লাসের বিকল্প হিসেবে শিক্ষাকার্যক্রম চলছে টিভিতে, অনলাইনে। তবে ভার্চুয়ালি এই বিকল্প মাধ্যমে ক্লাস পরীক্ষা চললেও শিক্ষার্থীদের পঠন ও শিখন নিয়ে রয়েছে নানা বিতর্ক। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, করোনার এই দীর্ঘ ছুটিতে শিক্ষাকার্যক্রমের যে গতি থাকার কথা ছিল তা শ্লথ হয়েছে আর অস্তিত্বের সঙ্কটে পড়েছে অনেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান।

২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর কয়েক দফায় খোলার ঘোষণা দেয়া হলেও করোনা পরিস্থিতি বিবেচনায় সরকার স্কুল-কলেজ খোলার অনুমতি দেয়নি। কিন্তু এমন অবস্থায় শিক্ষায় অনিশ্চয়তাও যেন কাটছে না। স্কুল বন্ধ থাকায় একাধারে দীর্ঘ সময় বাসা-বাড়িতে বন্ধুদের আড্ডা ছাড়া একাকী থাকায় বেশির ভাগ শিক্ষার্থী মানসিক চাপ, হতাশা ও দুশ্চিন্তায় দিন পার করছে। কোনো কোনো শিক্ষার্থী আবার আত্মঘাতীও হয়ে উঠছে।

স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের ইতিহাসে একটানা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ৫০০তম দিন পার হয়েছে গতকাল বৃহস্পতিবার। শিক্ষাবিদদের মতে, প্রতিষ্ঠান বন্ধে পড়াশোনা নিয়ে অনিশ্চয়তায় অনেক শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে গেমস, স্মার্টফোন আসক্তিসহ বিভিন্ন ক্ষতিকর কাজে জড়িয়ে পড়ছে। এছাড়া অনার্সে সেশন জটে পড়া অনেক শিক্ষার্থী হতাশায় মাদকে জড়িয়ে যাচ্ছে, যার প্রভাব সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে চোখ রাখলেই দেখা যায়।

এদিকে দীর্ঘ এই বন্ধে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। একই সাথে এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরাও আর্থিক কষ্টে দিনাতিপাত করছেন। ভাড়া বাড়িতে গড়ে ওঠা অনেক প্রতিষ্ঠান বন্ধও হয়ে গেছে। এক পরিসংখ্যান বলছে প্রায় ৬০ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বা কিন্ডারগার্টেন আর্থিকভাবে দৈন্যদশায় রয়েছে। সরকারের কাছে প্রণোদনার আবেদন করেও তারা কোনো সাড়া পায়নি। আর এসব প্রতিষ্ঠানে কর্মরত ১০ লাখ শিক্ষক-কর্মচারী এখন অন্য পেশায় ঝুঁকছেন। অনেক প্রতিষ্ঠান মালিক স্কুলভবন অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কাছে কিংবা বাসা হিসেবে ভাড়া দিয়েছেন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মো: মিজানুর রহমান জানান, বিগত ৫০০ দিন কত কষ্টে যে আমরা পার করেছি তা বোঝানো যাবে না। অনেক প্রতিষ্ঠান মালিক স্কুলভবন বিক্রি করে দিয়েছেন। আবার অনেক শিক্ষক অন্য পেশায় চলে গেছেন। আমরা সরকারকে এ কথা বলে বোঝাতে চেষ্টা করেছি যে, আমাদের সংগঠনের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান মালিকরা আর্থিকভাবে কষ্টে আছেন। কিন্তু কোনো প্রণোদনা আমরা পাইনি। আমাদের ৬০ হাজার প্রতিষ্ঠানে ১০ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে। অনেকের শিক্ষাজীবনই এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘ বন্ধ প্রসঙ্গে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু  বলেন, শিক্ষায় যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে সরকারকে একটি মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে। স্কুল খোলার পর প্রত্যেক প্রতিষ্ঠানে একজন মনোবিজ্ঞানী নিয়োগ দিয়ে বাচ্চাদের মানসিকভাবে পড়ালেখায় আগ্রহী করে তুলতে হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আলমগীর হোসেন করোনার এই দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা নিয়ে সম্প্রতি এক ওয়েবিনারে বলেছেন, অনলাইনে কেনাকাটা ভালো করা যায়। কিন্তু শিক্ষা অর্জনে শতভাগ সফলতা আসে না। তিনি পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো এবং ধারাবাহিক শিক্ষাকার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। প্রসঙ্গত গত বছর ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওই বছরের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *