শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

ভারতকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতলো শ্রীলঙ্কা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ১৩ বছর দ্বিপাক্ষিক সিরিজ জিতল শ্রীলঙ্কা। টস জিতে আগে ব্যাট করতে নামা ভারত হাসারাঙ্গার ঘূর্ণিতে মাত্র ৮১ রানেই গুটিয়ে যায়। ৩৩ বল হাতে রেখেই সেই লক্ষ্য টপকে যায় স্বাগতিক শ্রীলঙ্কা।

 

বৃহস্পতিবার (২৯ জুলাই) প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ২০ ওভারে ৮ উইকেটে ৮১ রান তুলে ভারত। যা টি-টোয়েন্টিতে নিজেদের তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ। টি-টোয়েন্টিতে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে গোল্ডেন ডাকের শিকার হন শিখর ধাওয়ান। দলীয় ৫ রানে ধাওয়ানকে শিকার করেন দুশমান্থা চামিরা। তারপর ৩৬ রানের ভেতরেই ৫টি উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় ভারত। ষষ্ঠ উইকেটে ভুবনেশ্বর কুমার ও কুলদীপ যাদব গড়েন ১৯ রানের জুটি। হাসারাঙ্গার বলে দাসুন শানাকার দুর্দান্ত এক ক্যাচে ভুবনেশ্বর ফেরেন ৩২ বলে ১৬ রান করে। তবে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন কুলদীপ। তার ২৮ বলে অপরাজিত ২৩ রানে ভয় করে ভারত পায় ৮ উইকেটে ৮১ রানের সংগ্রহ। টি-টোয়েন্টিতে এটি ভারতের তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ।

 

ভারতকে এই মামুলী সংগ্রহে বেঁধে ফেলতে সবচেয়ে বড় ভূমিকা হাসারাঙ্গার। ৪ ওভারে মাত্র ৯ রান খরচায় ৪টি উইকেট নেন তিনি। শানাকা শিকার করেন ২টি উইকেট। অকিলা ধনঞ্জয়া ৪ ওভারে মাত্র ১১ রান খরচ করেও কোনো উইকেট পাননি। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ধীরগতিতে শুরু করে শ্রীলঙ্কা। রাহুল চাহারের দুর্দান্ত এক ফিরতি ক্যাচে দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় অর্ধশতক পূরণ করতে ৬৮টি বল খেলে শ্রীলঙ্কা। রাহুলের ৪ ওভারেই হিমশিম খায় লঙ্কানরা। ১২ ওভারের ভেতর ৪ ওভার বোলিং করে ১৫ রান খরচায় ৩টি উইকেট নেন রাহুল। রাহুলের আক্রমণে ১২ ওভারে ৫৬ রানে ৩টি উইকেট হারায় শ্রীলঙ্কা। তারপরে হাসারাঙ্গা ও ধনঞ্জয়া ডি সিলভা দ্রুত রান তুলতে থাকেন। হাসারাঙ্গা ৯ বলে ১৪ রানে ও ধনঞ্জয়া ২০ বলে ২৩ রানে অপরাজিত থেকে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন।

সংক্ষিপ্ত স্কোর –

ভারত ৮১/৮ (২০ ওভার), কুলদীপ ২৩*, ভুবনেশ্বর ১৬; হাসারাঙ্গা ৪/৯, শানাকা ২/২০।

শ্রীলঙ্কা ৮২/৩ (১৪.৩ ওভার),ধনঞ্জয়া ২৩*, মিনোদ ১৮, হাসারাঙ্গা ১৪*; রাহুল ৩/১৫।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *