মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কাঁঠালের বীজের বহু উপকারিতা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

কাঁঠাল অনেকেরই পছন্দের । তবে বেশিরভাগ মানুষই ফলটি খাওয়ার পর এর বীজ ফেলে দেন। পুষ্টিবিদদের ভাষায়, কাঁঠালের মতো এর বীজও বেশ উপকারী। নিয়মিত এই বীজ খেলে শরীরের নানা সমস্যা দূর হয়। তবে একবারে বেশি পরিমাণে খাওয়াটাও ঠিক নয়।  

বিশেষজ্ঞদের মতে, কাঁঠালের বীজে যথেষ্ট পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, পটাসিয়াম, জিংক, আয়রন, ফসফরাস ও ফাইবার রয়েছে। এই বীজ খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়-

বলিরেখা দূর করে : ত্বকের বলিরেখা দূর করতে কাঁঠালের বীজ ম্যাজিকের মতো কাজ করে। এজন্য একটি বীজ ব্লেন্ড করে কোল্ড ক্রিমের সঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। তারপর সেটি নিয়মিত ত্বকে লাগান। এতে ত্বকের বলিরেখা দূর হবে। কাঁঠালের বীজ ত্বককে করে তুলবে সজীব ও তরতাজা। দু-একটি বীজ সামান্য দুধ ও মধুতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে, সেটা দিয়ে একটি পেস্ট তৈরি করুন। সেই পেস্ট সারা মুখে লাগিয়ে শুকাতে দিন। তারপর উষ্ণ গরম পানিতে মুখটা ধুয়ে ফেলুন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

মানসিক চাপ কমায় : কাঁঠালের বীজ প্রোটিন ও মাইক্রোনিউট্রিয়েন্টসে ভরপুর। এ কারণে মানসিক চাপ কমাতে বিশেষ কার্যকরী। এটি ব্যবহারে ত্বকের নানা রোগও কমে। ত্বকে ময়েশ্চারের মাত্রা বেশি রাখতে ও স্বাস্থ্যকর চুল পেতে নিয়মিত কাঁঠালের বীজ খাওয়া ভালো।

রক্তশূন্যতা কমায় : খাদ্যতালিকায় নিয়মিত কাঁঠালের বীজ রাখলে শরীরের আয়রনের মাত্রা বাড়বে। এই বীজে প্রচুর পরিমাণে আয়রন থাকে। কাঁঠালের বীজ হিমোগ্লোবিনের একটি উপাদান। ফলে এটি খেলে রক্তশূন্যতা দূর হবে। সেই সঙ্গে মস্তিষ্ক ও হৃৎপিণ্ডও সুস্থ থাকবে।

স্বাস্থ্যকর চুল ও ভালো দৃষ্টিশক্তি : কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। চোখের স্বাস্থ্যের জন্য এই ভিটামিন অত্যন্ত প্রয়োজনীয়। এটি রাতকানা রোগ কাটাতেও সাহায্য করে। শুখু চোখ নয়, চুলের স্বাস্থ্যও ভালো রাখে ভিটামিন এ। চুলের আগা ফেটে যাওয়া রোধ করে এই ভিটামিন।

হজমশক্তি বাড়ায় : বদহজম রোধে খুবই কার্যকরী কাঁঠালের বীজ। এটি রোদে শুকিয়ে ব্লেন্ড করে পাউডারের মতো করে ফেলুন। বদহজমে সহজ ঘরোয়া সমাধান হচ্ছে এই পাউডার। নিয়মিত কাঁঠালের বীজ খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে। কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *