শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

কুষ্টিয়ায় ২ মিনিটে ২ বার করোনার টিকা নিলেন এক ব্যক্তি 

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই ব্যক্তিকে ২ মিনিটে দুইবার করোনার টিকা দেওয়া হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) দুপুরে টিকা গ্রহণকারী বুজরুক মির্জাপুর গ্রামের বাশারুজ্জামান (৩৮) এ কথা জানান। বৃহস্পতিবার দুপুরে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে একই সময়ে দুইবার টিকা দেওয়া হয়।

টিকা গ্রহণকারী বাশারুজ্জামান জানান, বৃহস্পতিবার তিনি করোনার টিকা নিতে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে টিকার কার্ডের একটি অংশ ছিঁড়ে রুমের মধ্যে পাঠানো হলে সেখানে কর্তব্যরত সেবিকা শারমিন আক্তার তাকে করোনার টিকা পুশ করেন এবং ২ মিনিটের মাথায় আবারও টিকা পুশ করতে গেলে বাশারুজ্জামান বলেন টিকা কয়টা নিতে হয় তখন সেবিকা বলেন ১টা- এ কথা বলতে বলতেই ২য় টিকা দিয়ে দেন।

ওই সময় বাশারুজ্জামান বলেন, রুমে আমি একা, অন্য কোনো রোগী নাই। অথচ আপনি একই সময়ে ২ বার টিকা দিলেন আমার কোনো সমস্যা হবে কিনা? তখন সেবিকা বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারব না, আমি ভেবেছি আপনি চলে গেছেন।

তিনি আরও জানান, তাকে পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে নিয়ে গেলে তিনি জানান কোনো সমস্যা হবে না। আপনি নিশ্চিন্তে বাড়িতে চলে যান। তবে তিনি বর্তমানে সুস্থ আছেন।

এ বিষয়ে বাশারুজ্জামানের চাচা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর টিপু আহমেদ জানান, একই সময়ে দুইবার টিকা গ্রহণকারী ব্যক্তি তার ভাতিজা। হাসপাতালে কেউ নিরাপদ না, এত বড় ভুল হয় কী করে। হাসপাতাল কর্তৃপক্ষ এতো উদাসীন যে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার ভাতিজার শারীরিক অবস্থার খোঁজ নেয়নি।

এ বিষয়ে খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল বলেন, দুইবার টিকা দেওয়া হলেও তার কোনো সমস্যা হবে না। পরবর্তীতে রোগীর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার বিষয়ে বলেন নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *