বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

টানা বৃষ্টিতে পাথরঘাটার ফসলি জমি ও মৎস্য ঘেরের ব্যাপক ক্ষতি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
টানা ভারি ভর্ষণে বরগুনার পাথরঘাটার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে অসংখ্য ছোট-বড় মৎস্য ঘের ও পুকুর। তলিয়ে আছে সদ্য রোপা আমনের বীজতলা ও ফসলি জমি। উপকূলীয় উপজেলা পাথরঘাটা সংলগ্ন বিষখালী ও বলেশ্বর নদীর বেড়িবাঁধও রয়েছে ঝুকির মধ্যে।

পাথরঘাটা উপজেলার, জীনতলা, পদ্মা হরিণঘাটা, রুহিতা, কাঠালতলী, তালুক চরদুয়ানী, ভহোট পাথরঘাটা, কালমেঘা, কাকচিড়া, লেমুয়া সদ্য রোপা আমন ও বীজতলা পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। এছাড়া অসংখ্য মাছের ঘের, পুকুর ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে পাথরঘাটা পৌরসভার পানি নিষ্কাশন সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানিতে তলিয়ে আছে। কিছু কিছু এলাকা প্লাবিত হয়ে ঘরবাড়ি নিমজ্জিত আছে। সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পৌরবাসীরা জলাবদ্ধতায় নাকাল হচ্ছে বছরের পর বছর।

পৌরসভার ছোটপাথরঘাটা এলাকার আব্দুল জলিল মিয়া, কামাল হোসেনসহ অনেকে জানান, ভারী বর্ষণের কারণে পানি জমে আমাদের ঘেরের পানি ডুকেছে। এখানের অনেক প্রভাবশালীদের কারণে আমরা পানিত মধ্যে থাকতে হয়। অনেকের আবার ঘের আছে তাই তারা শক্ত বাধ দিয়ে পানি আটকিয়ে রেখেছে। আমার সমস্যার কথা বললেও কোনো সমাধান হয় না। আমরা চাই শক্ত ড্রেনেজ ব্যবাস্থা করে দেয়া হোক।

পাথরঘাটা উপজেলা কৃষি ও মৎস্য অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় মৎস্য ঘের ৮.৯০ হেক্টর, পুকুর ও দীঘি ২৩.৭২ হেক্টর ডুবে গেছে এর মধ্যে মাছ বের হয়ে গেছে, সাদা মাছ ৪৮.৩৬ মেট্রিকটন যার মূল্য ৭২.৫৪ লাখ টাকা এবং পোনা মাছ ৪৮.৩৬ মেট্রিকটন যার মূল্য ছয় লাখ টাকা। অবকাঠামোর ক্ষতি হয়েছে ৪০.৩০ লাখ টাকা। মৎস্য ক্ষাতে এ উপজেলায় মোট এক কোটি ১৮ লাখ ৮৪ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া উপজেলায় এক হাজার চার শ’ ৬০ হেক্ট্রর জমির আমন ধানের বীজতলা আছে যার মধ্যে ৮৭৬ হেক্টর বীজতলা পানিতে নিমজ্জিত আছে। সব্জি আছে ২১০ হেক্ট্রর জমিতে এর মধ্যে ৭৪ হেক্টর সব্জির গোড়া পানিতে নিমজ্জিত আছে। দ্রুত সময়ের মধ্যে যদি পানি অপসারণ করা না যায় তবে অনেক ক্ষতির শঙ্কা রয়েছে।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, হঠাৎ ভারী বর্ষণের কারণে উপজেলার বিভিন্ন স্থানে মৎস্য ঘেরে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা সরেজমিনে পরিদর্শণ করে জেলায় তালিকা পাঠিয়েছি তাতে মোট এক কোটি ১৮ লাখ ৮৪ হাজার টাকার ক্ষতি হয়েছে।

পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমাড় বড়াল জানান, ভারি বর্ষণে জেলার নিম্ন এলাকা প্লাবিত হয়েছে। রোপা আমন, আউশ বীজতলা তলিয়ে ক্ষয়-ক্ষতি নিরূপনের জন্য প্রাথমিক ভাবে জরিপের তালিকা জেলায় পাঠানো হয়েছে। তবে পানি যদি জমে থাকে তবে আমনের বীজতলার কিছুটা ক্ষতি হতে পারে কিন্তু আউস ধানের তেমন কোনো ক্ষতি হবে না বলেও জানান তিনি।

পাথরঘাটা উপজেলা দুর্যোগ ও ত্রাণ কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম জানান, ভারি বর্ষণে পাথরঘাটার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অতি বর্ষণজনিত ক্ষয়-ক্ষতি নিরূপনের জন্য পৌরসভা মেয়র ও ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে ক্ষতিগ্রস্তদের তালিকা দেয়ার জন্য বলা হয়েছে। পাথরঘাটা পৌরসভায় ১০ মেট্রিকটন ও সাতটি ইউনিয়নে ১৪ মেট্রিকটন চাল বরাদ্ধ দেয়া হয়েছে। এছারাও উপজেলার বিভিন্ন এলাকায় শুকনো খাবার ভেতর করা হয়েছে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *