বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

টোকিও অলিম্পিকে শীর্ষে চীন

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৩১ জুলাই, ২০২১

অলিম্পিকের অষ্টম দিনে বিদায় নিয়েছেন বাংলাদেশের দুই অ্যাথলেট। আজই প্রথম নেমেছিলেন আরিফুল ইসলাম ও জুনায়না আহমেদ। দুজনেরই ইভেন্ট ৫০ মিটার ফ্রি স্টাইল। সাঁতার দুনিয়ায় যে ইভেন্ট ট্র্যাকের ১০০ মিটার দৌড়। বিশ্বের দ্রুততম সাঁতারুদের এই ইভেন্টে বাংলাদেশের দুই প্রতিযোগী যে হিটেই বাদ পড়বেন সেটা জানা ছিল। এর ব্যত্যয় হয়নি। কিন্তু বাদ পড়েও মাথা উঁচু করে ফিরতে পারছেন দুজন। অলিম্পিকের আগে নিজের করা টাইমিং থেকে ০.১১ সেকেন্ড কমিয়ে ফেলেছেন আরিফুল। ৭৩ জনের মধ্যে ৫১তম হয়েছেন তিনি। ওদিকে জুনায়না নিজের হিটে পঞ্চম হয়েছেন। তবে ক্যারিয়ার সেরা টাইমিং করার তৃপ্তি নিয়ে ফিরেছেন এই সাঁতারু। মেয়েদের ৫০ মিটার ফ্রি স্টাইলে জুনায়না নিজের সেরা সময়ের চেয়েও ১.১৮ সেকেন্ড এগিয়ে ছিলেন আজ। তবু ৮১ জনের মধ্যে ৬৮তম হয়েছেন জুনায়না।

দিনের সবচেয়ে বড় খবর অবশ্য নোভাক জোকোভিচের হার। গোল্ডেন স্লাম জেতার স্বপ্ন নিয়ে অলিম্পিকে যাওয়া জোকোভিচকে আজ এককের সেমিফাইনালে হারিয়ে দিয়েছেন আলেক্সান্ডার জভেরেভ। এককের পর মিশ্র দ্বৈতের সেমিফাইনালেও হেরে গেছেন জোকোভিচ।

ট্র্যাক অ্যান্ড ফিল্ডের প্রথম সোনা জিতেছেন সেলেমন বারেগা। ইথিওপিয়ার এই দৌড়বিদ ১০ হাজার মিটারে ফেবারিট বিশ্ব চ্যাম্পিয়ন উগান্ডান জশুয়া চেপতেগেইকের চেয়ে ০.৪১ সেকেন্ড এগিয়ে ছিলেন বারেগা।

সোনা রুপা ব্রোঞ্জ মোট
চীন ১৯ ১০ ১১ ৪০
জাপান ১৭ ২৮
যুক্তরাষ্ট্র ১৪ ১৬ ১১ ৪১
রাশিয়া ১০ ১৪ ১০ ৩৪
অস্ট্রেলিয়া ১১ ২২
ব্রিটেন ২৪
দক্ষিণ কোরিয়া ১৫
নেদারল্যান্ডস ১৫
ফ্রান্স ১৩
জার্মানি ১৬
কানাডা ১১
নিউজিল্যান্ড
চেক প্রজাতন্ত্র
ক্রোয়েশিয়া
ইতালি ১১ ২০
হাঙ্গেরি
কসোভো
* শুধু একাধিক সোনাজয়ী দেশগুলো

ওদিকে ইতিহাসে নাম লিখেছেন দুই অ্যাথলেট। অলিম্পিক ইতিহাসে প্রথম আর্চার হিসেবে একটি গেমস থেকে তিনটি সোনার পদক জিতেছেন দক্ষিণ কোরিয়ার আন সান। ছেলেদের টেবিল টেনিসে প্রথম খেলোয়াড় হিসেবে লং মা চারটি সোনা জিতেছেন। ছেলেদের ইভেন্টে আজ শীর্ষ তারকা ঝেনডং ফেনকে হারিয়ে দিয়েছেন রিও অলিম্পিকের এককের সোনা জয়ী লং মা। ২০১২ ও ২০১৬ অলিম্পিকে দ্বৈত সোনাও জিতেছিলেন লং।

পদক তালিকায় অবশেষে জাপানকে দাপটের সঙ্গে টপকেছে চীন। গতকাল পর্যন্ত দুই দলের সোনার পদক সমান ছিল। আজ ফেন্সিং প্রথম সোনা জিতে ইতিহাস করেছে জাপান। আর জুডোতেও একটি সোনা জিতেছে জাপান। ওদিকে চীনের সোনার পদক ছিল চারটি ইভেন্টে। এদিকে অ্যাথলেটিকস শুরু হচ্ছে এমন এক দিনে এসে সাফল্যে অনীহা দেখাল যুক্তরাষ্ট্র। প্রথম দিনের মতো আজও সোনা না জিতে দিন পার করেছে যুক্তরাষ্ট্র। আজ রাশিয়া জিতেছে দুটি সোনা। অস্ট্রেলিয়া, ব্রিটেন ও কোরিয়া আজ জিতেছে একটি করে সোনা।

আজ নতুন করে চারটি দেশ পদক জিতেছে। এতে টোকিও অলিম্পিকে ৭০টি দেশ পদক তালিকায় নাম লেখাল। তিনটি দেশ নতুন করে সোনা জিতেছে। অর্থাৎ ৪২ টি দেশ সোনা জিতল এ পর্যন্ত।

সোনা জেতেনি কিন্তু অন্তত রুপা পেয়েছে এমন দেশের সংখ্যা ২৫টি। ব্রোঞ্জ জিতে পদক তালিকায় নাম লেখানো দেশের সংখ্যা আজ পর্যন্ত ১৩টি।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *