বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

প্রতারক চক্রের খোঁজে শাবনূর

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৩১ জুলাই, ২০২১

এই অভিনেত্রী জানিয়েছেন, ইতিমধ্যে প্রতারক চক্রের খোঁজে নেমে পড়েছেন তিনি। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদেরও এই প্রতারক চক্রের ব্যাপারে সাবধান হতে অনুরোধ জানিয়েছেন। অস্ট্রেলিয়ার সিডনি থেকে তিনি শুক্রবার সন্ধ্যায় জানান, শিগগিরই তাঁদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবেন।

তারকাদের মধ্যে শাবনূর তুলনামূলক দেরিতে ফেসবুক ব্যবহার শুরু করেন। শাবনূরকে ফেসবুকে পেয়ে তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা বেশ খুশিও হয়েছিলেন। কিন্তু এই অভিনেত্রীর নামেই শ খানেক পেজ ও অ্যাকাউন্ট থাকায় বিরক্ত ভক্তরা। কিছু অ্যাকাউন্ট বাতিল করতে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্টও করা হয়। কিন্তু সব অ্যাকাউন্ট বাতিল করা সম্ভব হয়নি। শাবনূর জানান, ফেসবুকে তাঁর নামে থাকা বিভিন্ন আইডি ও পেজ থেকে এসব অপকর্ম ঘটাচ্ছে কিছু কুচক্রী মহল। তাঁরা তাঁর অনেক কাছের মানুষের কাছেও টাকা দাবি করেছে!

শাবনূর বলেন, ‘মানুষের জন্যই অভিনয় করলাম। তাঁদের ভালোবাসায় আমি শাবনূর হলাম। কিন্তু যারা আমার ছবি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ চালিয়ে দেশ–বিদেশে আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে চাঁদাবাজি করছে, তারা কেমন মানুষ! আমি সত্যি বিরক্ত।’

শাবনূর জানান, কিছুদিন ধরে এই প্রতারণা টের পেয়েছেন তিনি। প্রমাণও পেয়েছেন। তাই বিরক্ত হয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্টও দিয়েছেন। শাবনূর বলেন, ‘একটা বিষয় আমি বেশ ভালোভাবেই লক্ষ করলাম। আমার নাম দিয়ে বিভিন্ন গ্রুপে খোলা হয়েছে বেশ কিছু ওয়েলফেয়ার ফান্ড, যেখানে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু সামনে রেখে কতিপয় ধুরন্ধর লোক ভক্তদের কাছ থেকে টাকা সংগ্রহ করছে! সেগুলোর ভিডিও কিংবা ছবি তুলে তার ব্যাপক প্রচার-প্রচারণাও করছে। অথচ এই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যাপারে আমি কিছুই জানি না। যারা পরিচালনা করছে, তাদের পক্ষ থেকে আমাকে কখনোই কিছু জানানো হয়নি! আমি কখনোই কাউকে এমন কিছু করার অনুমতি দিইনি, ভবিষ্যতেও দেব না। যিনি বা যাঁরা এসব করছেন, শিগগির সেগুলোর প্রচার–প্রচারণা এবং কার্যক্রম বন্ধ করে দিন। অন্যথায় আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব।’

এই জনপ্রিয় অভিনেত্রী আরও বলেন, ‘ভক্তদের কারণেই আজ আমি শাবনূর। আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকব। আপনাদের ভালোবাসার তীব্রতা আমাকে আজও আলোচনায় রেখেছে। আমি সবার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু এই ভালোবাসার ঘরে যেন ঘুণপোকা আক্রমণ না করে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।’

এ বিষয়ে ভক্তদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে শাবনূর বলেন, ‘আমি শুধু ভক্তদের হৃদয় স্পর্শ করা ভালোবাসা চাই, তাদের টাকা জলাঞ্জলি হচ্ছে এমন খবর শুনতে চাই না। তাই কেউ ওয়েলফেয়ার ফান্ড খোলার একান্তই আগ্রহ থাকলে নিজেদের নামে খুলুন, আমার নামে নয়।’ সূত্রঃ প্রথম আলো

 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *