বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

ডেঙ্গু বিরোধী অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৩১ জুলাই, ২০২১

ছুটির দিনেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) ডেঙ্গু বিরোধী অভিযান পরিচালনা করেছে। এছাড়াও ডেঙ্গু মশার প্রজননস্থল সম্পর্কে জনগণকে সচেতন করতে ওয়ার্ডে-ওয়ার্ডে মাইকিং করা হয়েছে এবং মসজিদে-মসজিদে ইমামগণ জনসচেতনতা সৃষ্টি ও মশার লার্ভা ধ্বংসে মুসল্লিদের প্রতি আহবান জানিয়েছেন।

আজ দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গু মশার নিয়ন্ত্রণে ১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এছাড়াও করপোরেশনের অঞ্চল ২, ৩ ও ৫ এর সব ওয়ার্ডসহ অন্যান্য অঞ্চলের প্রায় সকল ওয়ার্ডে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসে জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং করা হয়েছে। পাশাপাশি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও কাউন্সিলরদের অনুরোধের প্রেক্ষিতে আজ মসজিদে-মসজিদে জুমার নামাজের সময় মসজিদের ইমামগণ ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে এডিস মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ অঞ্চল ৪ এর আওতাধীন ৩০ নম্বর ওয়ার্ডে ৩৫টি ভবন পরিদর্শন করা হয়। এ সময়  দেবি দাস ঘাট লেন এর ৩২/বি এ ‘মীম ফুড এর জাহান টোস্ট স্পেশাল বিস্কুট ফ্যাক্টরিতে’ মশার লার্ভা পাওয়ায় ১টি মামলা দায়ের ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান প্রসঙ্গে তানজিলা কবির ত্রপা বলেন, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজকের অভিযান এ আমরা ‘জাহান টোস্ট এর স্পেশাল বিস্কুট ফ্যাক্টরিতে’ অভিযান পরিচালনা করেছি এবং সেখানে মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করেছি।”

জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মাইকিং করা ও  ইমামদের প্রতি অনুরোধ জানানো প্রসঙ্গে অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর বলেন, “ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস করতে বহুমুখী কার্যক্রমের অংশ হিসেবে আমরা আমাদের কাউন্সিলরবৃন্দের নেতৃত্বে এবং তদারকিতে ইতোমধ্যে অঞ্চলের সকল ওয়ার্ডে মাইকিং করেছি এবং তা অব্যাহত রয়েছে। এছাড়াও আমরা মসজিদের ইমামদেরকে এ বিষয়ে জনগণকে সচেতন করতে আহ্বান জানিয়েছিলাম।

আমাদের আহ্বানের প্রেক্ষিতে আজ জুমার নামাজের সময় ইমামগণ মসজিদের মুসল্লিদের সে বিষয়ে সচেতন করেছেন এবং অনেক মসজিদের ইমামগণ স্বপ্রণোদিত হয়ে ডেঙ্গু লার্ভা ধ্বংসে বারবার মসজিদের মাইকে ঘোষণা দিয়েছেন।”

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *