শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

বরগুনায় ভারী বর্ষণে বরগুনার মৎস্য ও কৃষিখাতে ৪ কোটি টাকার ক্ষতি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৩১ জুলাই, ২০২১

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগরে জোয়ারের পানি বৃদ্ধি ও চারদিনের বিরামহীন ভারী বর্ষণে বরগুনার মৎস্য ও কৃষিখাতে মারাত্মক ক্ষতি হয়েছে। অতি বৃষ্টির কারণে জেলার ছয়টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বেড়িবাঁধের বাইরে ঘরবাড়ি ও আবাসন প্রকল্প জোয়ারের পানিতে ডুবে গেছে। এসব এলাকার বসতঘর ও রান্নাঘর তলিয়ে যাওয়ায় অনেক পরিবারের রান্না এখন বন্ধ। সীমাহীন দুর্ভোগে পড়েছেন এসব পরিবারের হাজার হাজার মানুষ।

জেলা মৎস্য বিভাগের দাবি, উপকূলের বরগুনা,পাথরঘাটা, বামনা, বেতাগী, আমতলী ও তালতলীতে ৫৮১টি পুকুর ও ১৫৩টি মাছের ঘের তলিয়ে ভেসে গেছে মাছ। এতে তাদের কমপক্ষে চার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়ছে।

জেলা কৃষি সম্প্রসারণ সূত্রে জানা যায়, বরগুনার ছয়টি উপজেলায় আট হাজার ৩০০ হেক্টর আমনের বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এ ছাড়াও চার হাজার ৭৫৬ হেক্টর আউশ ক্ষেতের মধ্যে তিন হাজার ৩০৩ হেক্টর আউশের ক্ষেত নষ্ট হয়ে গেছে। ৪১৩ হেক্টর পানের বরজের মধ্যে ২১৫ হেক্টর বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও লাউ, কুমড়া, শসা, ঝিঙাসহ এক হাজার ২৭০ হেক্টর মৌসুমি সবজির ক্ষতি হয়েছে।

কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক রশিদ বলেন, অতি বৃষ্টিতে বরগুনায় কৃষিখাতের অপূরণীয় ক্ষতি হয়েছে। আর্থিক পূর্ণাঙ্গ ক্ষতির তালিকা তৈরি করতে আরো তিন-চার দিন লাগবে।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব  বলেন, জেলার ছয়টি উপজেলায় ৫৮১টি পুকুর ও ১৫৩টি মৎস্য ঘের তলিয়ে ভেসে গেছে মাছ। এতে মৎস্য খাতে চার কোটি টাকার অধিক আর্থিক ক্ষয়-ক্ষতি হয়েছে মৎস্য চাষিদের।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *