মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

তুরস্কে তিনদিন ধরে ভয়াবহ দাবানল, ৪ জনের মৃত্যু

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৩১ জুলাই, ২০২১

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, চলতি সপ্তাহে তুরস্কের আজিয়ান এবং ভূমধ্যসাগরীয় ১৭টি প্রদেশের প্রায় ৭০ জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলের কারণে বিভিন্ন এলাকার তাপামাত্রা বেড়ে গেছে।

তুর্কি কর্তৃপক্ষ বলছে, শুক্রবার সকালের মধ্যে প্রায় ৫৭টি দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বা পুরোপুরি নিভিয়ে ফেলা গেছে। তবে বনমন্ত্রী বেকির পাকডেমিরলি বলেন, ওসমানিয়া, কায়সেরি, কোকাইলি, আদানা, মেরসিন এবং কুতাহইয়া এলাকায় এখনও দাবানলের আগুন জ্বলছে।

তিনি আরও জানান, ভূমধ্যসাগরীয় রিসোর্ট এলাকা আন্তালিয়া এবং আজিয়ানের রিসোর্ট প্রদেশ মুগলায় এখনও দাবানল নিয়ন্ত্রণে আসেনি। পাকডেমিরলি বলেন, আমরা আশা করেছিলাম যে, কিছু এলাকার আগুন আজ সকালের মধ্যে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কিন্তু এগুলো আরও বাড়তে শুরু করেছে। আমরা এখনই বলতে পারছি না যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বিভিন্ন জনপ্রিয় পর্যটন এলাকার হোটেল এবং বেশ কিছু গ্রাম থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বাড়ির কাছাকাছি দাবানলের আগুন চলে আসতে থাকায় লোকজন বাড়ি-ঘর ছেড়ে পালাচ্ছে।

পাকডেমিরলি জানান, তিনটি বিমান, ৯টি ড্রোন, ৩৮টি হেলিকপ্টার, ৬৮০টি দমকলের গাড়ি এবং চার হাজারের বেশি সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যেই রাশিয়া দাবানলের কাজে সহায়তা করতে তিনটি বিশাল বিমান মোতায়েন করেছে। প্রতিবেশী গ্রিসের বিভিন্ন স্থানেও দাবানল ছড়িয়ে পড়েছে।

তুরস্কের কর্মকর্তারা বলছেন, ইচ্ছাকৃতভাবে কেউ দাবানলের পেছনে দায়ী কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এমন কিছু ঘটলে দোষী ব্যক্তিকে কঠোর শাস্তি ভোগ করতে হবে বলে সতর্ক করা হয়েছে।

ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর মানাভগেতে দমকল কর্মী আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন। সেখানে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অপরদিকে, বৃহস্পতিবার মাগলাস মারমারিস এলাকায় একজনের মৃত্যু হয়েছে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *