মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

আজকের রাশিফল (৩১ জুলাই ২০২১ইং)

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৩১ জুলাই, ২০২১

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি সিংহ রাশির জাতব্যক্তি; আপনার ওপর আজ রাশি অধিপতি রবি, সর্বগ্রাসী গ্রহ রাহু ও বিঘ্ন সৃষ্টিকারী গ্রহকেতুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মিথুন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝ পথে আটকে যাবে।  অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনা হবে।

 

মেষ [২২ মার্চ-২০ এপ্রিল]চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হবে। প্রেমীযুগলের হাতে নিত্যনতুন সুযোগ আসতে পারে।

 

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কারণে অকারণে কলহ-বিবাদের সৃষ্টি হবে। পরিবারের কোনো সদস্যের আকস্মিক অসুস্থতায় প্রচুর ব্যয় হবে। অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে কোনো না কোনো বাধা আসবে। রাগ-জেদ হঠকারী সিদ্ধান্ত বর্জন করতে হবে।

 

মিথুন [২১ মে-২০ জুন]

দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।

 

কর্কট  [২১ জুন-২০ জুলাই]

বেকার যুবক-যুবতীরা কর্মের সন্ধান পাবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। শিক্ষার্থীদের মনবল দশগুণ চাঙা হয়ে ওঠবে। শত্রু ও বিরোধী পক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হবে।

 

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

যে কাজে হাত দেবেন তাতেই কম-বেশি সফলতা পাবেন। কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম হবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের পথ খুলবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের মনে হাসির ঝলক ফুটবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে।

 

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রি করে ঘরে তোলা কঠিন হবে। পিতামাতার সঙ্গে কারণে অকারণে কলহ বিবাদের সৃষ্টি হবে। সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজন দূর থেকে মজা দেখবে। দ্বিচক্রযান বর্জনীয়।

 

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে। প্রেমীযুগল দিনটি বেশ মৌজমস্তিতে উপভোগ করবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হওয়ার সম্ভাবনা প্রবল।

 

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না। শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষè নজর রাখতে হবে। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করতে হবে। এতদ সত্ত্বেও বন্ধুবান্ধব আত্মীয়-পরিজন সাহায্যের হাত বাড়িয়ে ধরবে।

 

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা ও আশীর্বাদপ্রাপ্ত হবেন। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে। সন্তানদের কেরিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে।

 

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগার সম্ভাবনা। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। ফলে আপনাকে সর্বদাই ব্যস্ত থাকতে হবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহারও প্রাপ্ত হতে পারেন।

 

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে। মামলা-মোকদ্দমা মীমাংসা হওয়ার সম্ভাবনা। ভাইবোনদের সঙ্গে  দীর্ঘদিনের মতানৈক্য দূর হবে। প্রেমীযুগলের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সপরিবারে কাছেপীঠে ভ্রমণ করার সম্ভাবনা। দ্বিচক্রযান বর্জনীয়।

 

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

শূন্য পকেট পূর্ণ হয়ে ওঠবে। দীর্ঘদিনের ধারকর্জ ও ঋণমুক্তির পথ প্রশস্ত হবে। হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবার পথ খুলবে। রাগজেদ হটকারী সিদ্ধান্ত বর্জন করতে হবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের  কর্ম প্রাপ্তির বাসনা পূরণ করবে।

সূত্রঃ বিডি প্রতিদিন-ড. কে সি পাল

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *