শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

কঠোর লকডাউনেই মালয়েশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, নির্বাচন দাবি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৩১ জুলাই, ২০২১

মালয়েশিয়ায় করোনা মহামারীরোধে কঠোর লকডাউনের মাঝেই এই প্রথম সরকারবিরোধী বিক্ষোভ চলছে দেশটিতে। প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসমিন সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী কুয়ালালামপুরের কেন্দ্রস্থল মসজিদ জামেক ইন্ডিয়া এলাকা থেকে দাতারান মারদেকা (স্বাধীনতা স্মৃতি স্তম্ব) অভিমুখে শুরু হয় এই মিছিল।

শনিবার দেশটির জাতীয় দৈনিক দ্যা স্টার অনলাইন এ সংবাদ প্রকাশ করেছে।

এতে বলা হয়, বিক্ষোভকারীদেরকে বর্তমান ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে। প্রত্যেক বিক্ষোভকারী ব্যানারসহ কালো পতাকা ও কালো মাস্ক পরিহিত অবস্থায় ছিলেন। বিক্ষোভ চলাকালীন পুলিশ বাহিনীকেও নিরাপত্তা দিতে দেখা গেছে। এ সময় আকাশে হেলিকপ্টার দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা গেছে।

জনগণের ভোটে নির্বাচিত হয়ে আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ টানা দু’বছর ক্ষমতায় থাকার পর তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। তখন এক নাটকীয় ঘটনার মাধ্যমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন ইয়াসমিন কোনো নির্বাচন ছাড়াই দেশটির রাজার বিশেষ ক্ষমতাবলে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

তারপর থেকেই সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ দাবি করে আসছেন দেশটিতে নির্বাচন দেয়ার জন্য। তিনি আরো বলছেন, বর্তমান প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছেন। তাই সাধারণ নির্বাচনের মাধ্যমে তার প্রমাণ করা উচিত তিনি কতটুকু জনপ্রিয় প্রধানমন্ত্রী।

এদিকে দেশটিতে দীর্ঘ সময় ধরে চলা জরুরি অবস্থা আগামীকাল পহেলা আগস্ট থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সরকার। এ মাসের ২৬ জুলাই থেকে সংসদ অধিবেশন শুরু হয়েছে। যদিও এই জরুরি অবস্থায় সংসদ অধিবেশন স্থগিত ছিল। নতুন করে এখনো নির্বাচনের তারিখ ঘোষণা করেনি সরকার। কিন্তু জনগণের পক্ষ থেকে নতুন নির্বাচনের
দাবি এখন আসছে।

ধারণা করা যাচ্ছে, দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও দীর্ঘ সময় ধরে চলা লকডাউন নিয়েই জনগণের মাঝে অসন্তোষ বিরাজ করছে। করোনা সংক্রমণরোধে একটানা দুই মাস কঠোর লকডাউনে অভিবাসী কর্মীসহ দেশটির সাধারণ নাগরিক এখন কর্মহীন হয়ে আর্থিক সঙ্কটে ভুগছেন। কিন্তু টানা দুই মাস লকডাউনেও করোনা পরিস্থিতি কোনো উন্নতি হয়নি। বরং দেশটিতে সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান আগের থেকে কয়েকগুণ বেড়েছে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *