শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

টোকিও অলিম্পিকে ২৪১ জন করোনায় আক্রান্ত

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৩১ জুলাই, ২০২১
টোকিও অলিম্পিকে শনিবার পর্যন্ত ২৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে জাপান। গত ২৪ ঘণ্টায় অলিম্পিকের সঙ্গে জড়িত আরও ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। খবর আনাদোলুর। তবে, অলিম্পিকের আয়োজক কমিটি নিশ্চিত করেছে, আক্রান্তদের মধ্যে কোনো খেলোয়াড় নেই। আক্রান্ত কর্মকর্তা ও কর্মচারীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলেও জানায় কমিটি।

২০২০ সালে  অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে করোনার কারণে এক বছর পিছানো হয় টোকিও অলিম্পিক। কিস্তু তার পরও করোনার হাত থেকে নিস্তার পাওয়া যায়নি। করোনার ডেলটা ভ্যারিয়েন্টের বিস্তারে চিন্তায় আছে অলিম্পিক কমিটে।

এদিকে, জাপানে করোনার ডেলটা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় নতুন করে আরও চারটি প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে।শুক্রবার রাতে নতুন করে চিবা, সাইতামা, কানাগাওয়া ও ওসাকা প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। টোকিও ও অকিনাওয়া প্রদেশে আগে থেকেই ৩১ আগস্ট পর্যন্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শুক্রবার জাপানে নতুন করে ১০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।এদের মধ্যে টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী ক্রীড়াবিদ ছাড়াও কর্মকর্তা-কর্মচারীরাও আছেন। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকেতে দেয়া এক ভাষণে বলেছেন, করোনার সবচেয়ে সংক্রমক ভ্যারিয়েন্ট জাপানে দ্রুত ছড়িয়ে পড়ছে। এ জন্য সবাইকে যথাযথ ভাবে করোনার বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেন সবাইকে।

তিনি বলেন, বর্তমানে টোকিওর মেট্রোপলিটন এবং জাপানের পশ্চিমাঞ্চলীয় কানসাই এলাকায় করোনার সংক্রমণ সবচেয়ে বেশি।

জাপানে এ পর্যন্ত ৯ লাখ ২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছেন ১৫ হাজার ১৭৩ জন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *