বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

যুক্তরাষ্ট্রে দুই ট্রেনের সংঘর্ষে ২৫ জন আহত

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৩১ জুলাই, ২০২১

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৩০ জুলাই) অঙ্গরাজ্যটির রাজধানী বোস্টনের কমনওয়েলথ অ্যাভিনিউ রেললাইনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্ট অথরিটি।

বোস্টন অগ্নিনির্বাপণ দফতর জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হওয়া এই দুর্ঘটনার পর আহত ২৩ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের কারও শারীরিক অবস্থা আশঙ্কজনক নয়। পরে অবশ্য জানানো হয়, দুর্ঘটনায় আহত ২৫ জন চিকিৎসা নিয়েছেন।

বোস্টন অগ্নিনির্বাপণ দফতর বলছে, ব্যাবকক স্ট্রিটের কাছে বি ব্রাঞ্চে দুটি গ্রীন লাইন ট্রেনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

টুইটারে দেওয়া এক বার্তায় ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্ট অথরিটি (এমবিটিএ) জানিয়েছে, ‘আমরা এই ঘটনাকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে এবং ভবিষ্যতে ফের এ ধরনের কোনো দুর্ঘটনা যেন না হয়, তা নিশ্চিত করতে আমরা সক্রিয়ভাবে তদন্ত করছি।’

এক প্রত্যক্ষদর্শী সিএনএন’কে জানিয়েছেন, দুর্ঘটনায় কিছু যাত্রী ঘাড় এবং মাথায় আঘাত পেয়েছেন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *