শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

ফেসবুকে লাইভে এসে বাসা পরিষ্কার করলেন মেয়র আতিক

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৩১ জুলাই, ২০২১

আজ শনিবার সকালে পূর্ব ঘোষণা অনুযায়ী ‘১০টা ১০ মিনিটে প্রতি শনিবার, নিজ নিজ বাসা-বাড়ি করি পরিষ্কার’-স্লোগান বাস্তবায়নে নিজের বাসায় পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। মেয়র তার উত্তরার বাসভবন থেকে ফেসবুক লাইভে এসে এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

এর আগে, প্রতি শনিবার সকাল ১০টায় ১০ মিনিট ধরে নিজের ঘর পরিষ্কার করার আহ্বান জানিয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। গত বৃহস্পতিবার (২৯ জুলাই) রাজধানীর মগবাজার মোড়ে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধনের চিরুনী অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিদর্শনের সময় তিনি এই আহ্বান জানান।শনিবার ফেসবুক লাইভে এসে মেয়র আতিকুল ইসলাম বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে। এডিস মশার বংশ বিস্তার রোধে সবাইকে লজ্জা পরিহার করে প্রতি শনিবার সকাল ১০টা ১০ মিনিটে স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ বাসা-বাড়ি পরিষ্কার করতে হবে।

তিনি বলেন, বাসার যে স্থানে গাছ লাগানো আছে সেখানকার টবে জমে থাকা পানিগুলো ফেলে দিতে হবে। নিজেরা সচেতন না হলে আমরা ডেঙ্গুর বিস্তার রোধ করতে পারব না। এছাড়াও বাসার পাশে পরিত্যক্ত বোতল, টায়ার নানান কিছু থাকে। সেগুলোতে জমে থাকা পানি ফেলে দিতে হবে।

তিনি জানান, এডিসের লার্ভা স্বচ্ছ পানিতে হয়। তাই নিজের বাসভবন নিজের দায়িত্বে পরিষ্কার করতে হবে। এতে করে আমরা নিজেরা যেমন নিরাপদে থাকব, তেমনি পরিবার ও আশপাশের মানুষকে নিরাপদে রাখতে পারব। তাই সবার সচেতনতা জরুরি।

ডিএনসিসি মেয়র বলেন, করোনা পরিস্থিতিতে যেন ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় কারও মৃত্যু না হয়, সেজন্যই ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে একযোগে ২৭ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত শুক্রবার ব্যতীত ১০ দিনব্যাপী মশক নিধনে চিরুনি অভিযান শুরু হয়েছে। প্রত্যেককে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ববান হয়ে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তারকে রোধ করতে হবে। নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন করে আতিকুল ইসলাম বলেন, এই মহামারি থেকে আমাদের বাঁচতে সকলকে আরো বেশী সর্তক থাকতে হবে। মাস্ক পরতে হবে। তিনি বলেন, মাস্ক আমার-সুরক্ষা সবার। এটা মনে রাখতে হবে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *