রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দোকান বন্ধ থাকায় কাঁটাবনে প্রায় ৫০০ পশুপাখির মৃত্যু

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৩১ জুলাই, ২০২১

লকডাউনে দিন কিংবা রাত কাঁটাবনের রাস্তা দিয়ে গেলেই, অবুঝ প্রাণীগুলোর আর্তনাদে, যে কারও হৃদয় দুমড়ে-মুচড়ে যাবে। একে তো খাঁচায় বন্দী, তার ওপর দোকান বন্ধ। অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিটা মুহূর্ত কাটে অন্ধকারে। অন্যসময় উচ্চমূল্যে বিক্রির জন্য মনিবের কাছে বিশেষ কদর থাকলেও দুঃসময়ে কেউ খোঁজও রাখে না। দিনের পর দিন আলো, বাতাস, খাবার না পেয়ে মৃত্যুই যেন শেষ ঠিকানা।

বন্ধ দোকান খুলতেই অবলা কুকুরটির আত্মচিৎকারই জানান দিচ্ছে অন্ধকার জীবনের পাশাপাশি ক্ষুধার যন্ত্রণা কতটা কষ্টের। নিস্তেজ শরীরে কেবলই বাঁচার আশা।অভুক্ত থাকায় খাঁচায় বন্দী ছোট্ট পাখিটিও বড্ড ক্লান্ত, মাথা তোলার ক্ষমতা নেই। পাশ থেকে সঙ্গী পাখি দুটি অভয় দিচ্ছে অনবরত। একই চিত্র রাজধানীর বৃহত্তম পোষা প্রাণীর মার্কেট কাঁটাবনের অন্যান্য দোকানেও। নিয়মিত খাবার না দিয়ে চরম নিষ্ঠুরতার পরিচয় দিচ্ছে পোষা প্রাণী বিক্রেতারা।

প্রাণী বিক্রেতারা বলেন, আমরা নিজেরা না খেলেও পশুপাখিকে খাবার দিচ্ছি। লকডাউনে দোকান না খোলার কারণে অনেকগুলো পাখি মারা গেছে। এক বেলায় যদি তিন বেলার খাবার দেওয়া হয় তা হলে পশুপাখি অসুস্থ হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে।

কঠোর লকডাউনে মানবিক দিক বিবেচনায় পশুপাখিদের যত্ন নিতে সকাল-বিকাল দুই ঘণ্টা করে সময় বেঁধে দেয় মন্ত্রণালয়। তবে এমন সিদ্ধান্ত খুব একটা কাজে আসবে না বলে জানায় মার্কেট কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেট মালিক সমিতির সভাপতি আতিয়ার রহমান রিপন বলেন, বর্তমানে আমাদের যে সময় দেওয়া হয়েছে এই সময়ে আসলে পশুপাখি এবং অ্যাকোরিয়ামের জন্য যথেষ্ট নয়।

অ্যানিম্যাল কেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আফজাল খান (রবিনহুড) বলেন, মানুষের মতো পশুপাখিদেরও দীর্ঘ সময় আবদ্ধ থাকা সম্ভব নয়। অবলা প্রাণীদের মৃত্যুর দায় দোকান মালিকরা কোনওভাবেই এড়াতে পারে না।

অসহায় প্রাণীগুলো যাতে অবহেলার শিকার না হয়, সেজন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবাদীদের।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *