বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

কল সেন্টার থেকে তিন হাজারের বেশি গ্রাহকের ডাটা চুরি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ১ আগস্ট, ২০২১

সিলেট নগরীতে দিন দুপুরে একটি কল সেন্টারের ডাটা ব্যাংক চুরির অভিযোগ উঠলেও মামলা হয়নি। এনিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

চুরির খবর ছড়িয়ে পড়ার পর আতঙ্কে থাকার কথা জানিয়েছেন তথ্য জমা দেওয়া গ্রাহকরা।

নাম প্রকাশ না করে গ্রাহকরা জানান, জমা দেওয়া ব্যক্তিগত তথ্যাদির কোনো হেরফের হলে কল সেন্টারের বিরুদ্ধে তারা মামলা করবেন।

সংশ্লিষ্টরা দাবি করছেন-শুক্রবার দুপুরে বহতল ভবনে থাকা ‘ফেইথ ফোন কল সেন্টার’ এর ডাটা ব্যাংক চুরি হয়েছে।

শনিবার সন্ধ্যায় সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, সংশ্লিষ্টরা চুরির খবর জানালেও মামলা দেননি। আমরা অভিযোগের অপেক্ষায়। অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ফেইথ ফোন কল সেন্টারে চুরির ঘটনায় মামলা না হলেও অভিযোগ শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, শুক্রবার ছুটির দিনে শুধু একজনই ওই সেন্টারে গিয়েছিলেন। অভিযোগ পেলে কে গিয়েছিলেন সেটা দ্রুত খুঁজে বের করা সম্ভব। এ সময় তিনি বলেন, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কোনো কারণে এমন ঘটনা ঘটে থাকলে তা সংশ্লিষ্টদের সহযোগিতা পেলে খতিয়ে দেখা হবে।

সিলেট নগরীর নাইরপুরলস্থ আলিবাগ টাওয়ারের তৃতীয় তলায় ফেইথ ফোন কল সেন্টারটি অবস্থিত। তারা বিভিন্ন ধরণের কাজের জন্য অসংখ্য মানুষের ব্যক্তিগত তথ্য জমা নিয়েছেন।

প্রতিষ্ঠানটির চিফ অপারেশন অফিসার শফিকুল ইসলাম রাজন দাবি করছেন, চুরির ঘটনায় প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানের চুরি হওয়া কম্পিউটারের ডাটা ব্যাংকে ৩ হাজারের অধিক কাস্টমারের সকল তথ্য সংগৃহীত ছিল।

তার দাবি, ২০১২ সাল থেকে সরকারের অনুমতি নিয়ে সুনামের সঙ্গে তারা ব্যবসা করে আসছেন। প্রতিষ্ঠানটিতে ৫১ জন স্টাফ কাজ করেন। চুরির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *