রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

আফগানিস্তানে সরকারি বাহিনী এবং তালেবানের মধ্যে তুমুল লড়াই চলছে

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ২ আগস্ট, ২০২১

সরকারি বাহিনী এবং তালেবানের মধ্যে চলছে তুমুল লড়াই। এর মধ্যে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পার্লামেন্টে নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

সোমবার কাবুলে পার্লামেন্টে নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরার সময় আশরাফ ঘানি বলেন, ‘ছয় মাসের’ মধ্যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

এ সময় আফগান প্রেসিডেন্ট আরও বলেন, নিরাপত্তা পরিকল্পনায় ওয়াশিংটনের পূর্ণ সমর্থন রয়েছে। ‘হুট করে’ আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তের কারণে দেশ আজ সংকটে পড়েছে।

‘দেশের মানুষের নিরাপত্তা দেওয়া’ তার দায়িত্ব হিসেবে অভিহিত করে আফগান প্রেসিডেন্ট বলেন, তিনি এ দায়িত্ব পালন করবেন।

এ সময় আফগান প্রেসিডেন্ট নিরাপত্তা পরিকল্পনার বিষয়ে পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সমর্থন চান। এ ছাড়া জনগণের কাছেও এ পরিকল্পনা বাস্তবায়নে সমর্থন কামনা করেন।

আশরাফ ঘানির আহ্বানের পর পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ এক যৌথ বিবৃতিতে প্রেসিডেন্টের নিরাপত্তা পরিকল্পনার প্রতি পূর্ণ সমর্থন জানায়।

বিবৃতিতে বলা হয়, তারা আফগান ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের পক্ষে রয়েছেন যারা দেশের জন্য জীবনবাজি রেখে লড়ছেন।

এদিকে কান্দাহার, হেরাত ও লস্করগাহে তীব্র লড়াই চলছে তালেবান ও আফগান যোদ্ধাদের মধ্যে। এর মধ্যে নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরলেন আফগান প্রেসিডেন্ট।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। এর মধ্যে দেশের প্রায় অর্ধেকেরও বেশি জেলার দখল নিয়েছে তালেবান। সশস্ত্র গোষ্ঠীটির এ অগ্রযাত্রা রুখতে হিমশিম খাচ্ছে আফগান সরকার।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *