শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

আইপি টিভি অনুমোদন দেয়ার সিদ্ধান্ত সরকারের:তথ্য ও সম্প্রচার মন্ত্রী

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ২ আগস্ট, ২০২১

চলতি মাসের মধ্যেই আইপি টিভির অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এ ধরনের চ্যানেল প্রকাশ করতে পারবে না কোনো সংবাদ। সচিবালয়ে সোমবার এক প্রশ্নের জবাবে আইপি টিভি নিয়ে এ কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘দেশে বহু আইপি টিভি চালু আছে এবং বহু আইপি টিভি আসবে বা হবে। যে যার মতো করে সংবাদ পরিবেশন করে, বিভ্রান্তি ছড়াবে এটি কাম্য নয়। সুতরাং যে নীতিমালা পাস হয়েছে সেখানে বলা হয়েছে আইপি টিভি রেজিস্ট্রেশনের অনুমোদন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেবে। তবে তারা সংবাদ পরিবেশন করতে পারবে না।’

কবে নাগাদ আইপি টিভির অনুমোদন দেয়া শুরু হবে, এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা খুব সহসা অনুমোদন দেবো। অনুমোদন দিলেও কোনো আইপি টিভি সম্প্রচার নীতিমালা অনুযায়ী সংবাদ পরিবেশন করতে পারবে না। কারণ সংবাদ পরিবেশন করতে আমাদের মূলধারার টিভিগুলোও শুরুতে অনুমোদন পায় না। প্রথমে ছয় মাস এক বছর চালানোর পর আবার তাদের সংবাদ পরিবেশনের জন্য আবেদন করতে হয়, তখন তারা অনুমোদন পায়।’

বিতর্কিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে সম্প্রতি গ্রেফতারের প্রেক্ষাপটে ‘জয়যাত্রা’ নামে তার আইপি টিভিও বন্ধ করে দেয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, চ্যানেলটির কোনো অনুমোদন নেই।

 

দেশে অসংখ্য আইপি টিভি আছে যেগুলোর কোনো অনুমোদন নেই সেসব চ্যানেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাওয়া হয় তথ্যমন্ত্রীর কাছে।

জবাবে বলেন, ‘প্রথমত দেশে কোনো আইপি টিভির অনুমোদন নেই। আমরা ইতোমধ্যে রেজিস্ট্রেশন দেয়া শুরু করেছি এবং আবেদন আহ্বান করা হয়েছে। সব মিলিয়ে ৬০০ মতো আবেদন পড়েছে।’

‘আমরা খুব সহসা এ মাসের মধ্যেই অনুমোদন দেবো। যেহেতু আমরা অনুমোদন দেয়া শুরু করিনি তাই কোনোটার অনুমোদন নাই’- বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ জানালেন, অন্য সবার মতো হেলেনা জাহাঙ্গীরের আইপি টিভিরও অনুমোদন নেই। কিছু আইপি টিভির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অনেক সময় ব্যবস্থা গ্রহণ করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘কিছু কিছু আইপিটিভি দেখা গেছে ব্যক্তি স্বার্থে পরিচালিত হয়। তারপর নানা ধরনের বিভ্রান্তি ছড়ায়, নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে, সংবাদ পরিবেশন করে। এ ধরনের কোনো অভিযোগ আমাদের নজরে আসলে আমরা ব্যবস্থা গ্রহণ করি। ইতোমধ্যে অনেকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তার (হেলেনা জাহাঙ্গীর) ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।’

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *