বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

চিত্রনায়িকা একা’র ঠিকানা কাশিমপুর কারাগার

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ২ আগস্ট, ২০২১

পর্দা কাঁপানো নামের পাশে সুপারহিট সিনেমা আছে একাধিক। মান্না থেকে শাকিব খান যুগের প্রথম সারিতে থাকা সব অভিনেতার বিপরীতে কাজের অভিজ্ঞতা আছে অভিনেত্রী সিমন হাসান একা’র। সম্প্রতি গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেফতার হয়েছেন তিনি। আজ রোববার বিকেলে ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম মোহাম্মদ জসিম পৃথক দুই মামলায় রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে একাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে এখন তার ঠিকানা কাশিমপুর কারাগারের নারী ওয়ার্ড।

অন্যায় করলে শাস্তি পেতে হবে এটাই স্বাভাবিক। কিন্তু তিনি আসলেই অন্যায় করেছেন কিনা সেটা প্রমানের আগে তাকে গ্রেফতারের পর দীর্ঘদিনের কর্মস্থল বিএফডিসি কেন্দ্রীক কোনো সংগঠন এ ব্যপারে কোনো বিবৃতি দেয়নি। পরিচালক সমিতি, শিল্পী সমিতি কেউ এ ব্যপারে কোনো কথাও বলেননি। বিষয়টি নিয়ে শিল্পী সমিতিতে যোগাযোগ করা হলে কেউেই মন্তব্য করতে রাজি হয়ননি।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়সাল আদালতে হাজির করেন অভিনেত্রী একাকে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে দুই মামলায় ছয় দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ।

আসামির পক্ষে রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানিয়ে শুনানি করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির। তিনি বলেন, ‘এখানে বঁটির কথা বলা হয়েছে, কিন্তু আসামির বাসায় কোনো বঁটি নাই। তিনি চাকু দিয়ে কাটাকাটি করেন।

‘তিনি অসুস্থ, তিন মাস আগে তার একটি অপারেশন হয়েছে। আসামি শয্যাশায়ী, সেখান থেকেই তাকে নিয়ে আসা হয়েছে। তার মেডিক্যাল সার্টিফিকেট আছে।’

আইনজীবী আরো বলেন, ‘মাদক মামলাটি একটি মেকিং মামলা, এটা সুস্পষ্ট। কারণ ওই রুমের চাবি কাজের মেয়ে হাজেরার কাছে থাকে।’

রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করে শুনানি করেন মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল। তিনি বলেন, ‘মামলার আসামি সিমন হাসান একা বাদিনীকে দুই মাসের বকেয়া বেতন বাবদ ছয় হাজার টাকা না দিয়ে বঁটি দিয়ে মাথায় কোপ মেরেছেন। এ ছাড়া তার বাসা থেকে মাদক উদ্ধার হয়েছে। তিনি মাদক ব্যবসার সাথে জড়িত।’

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামি একাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গত ৩১ জুলাই অভিনেত্রী সিমন হাসান একাকে আটক করে পুলিশ। ৪২ বছর বয়সী এই অভিনেত্রীর বাসা থেকে উদ্ধার হয়েছে ইয়াবা এবং মদ।

তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রঙিন রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে একার। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াৎ পরিচালিত ‘ধর’ ও ‘তেজি’ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। ছবি দুটিতে মান্না ছিলেন তার নায়ক। পরে রুবেল, আমিন খান, আলেকজান্ডার বো, অমিত হাসান ও শাকিব খানের সঙ্গে জুটি হয়ে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।

সবশেষ ২০০৮ সালে একাকে ‘বাহাদুর সন্তান’ সিনেমায় দেখা গেছে। দীর্ঘদিন ছিলেন দেশের বাইরে। তিনি ৩০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *