মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৩ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে কর্মরত ২৪ জন রাশিয়ান কূটনীতিককে নিজ দেশে ফিরতে বলেছে যুক্তরাষ্ট্র

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে কর্মরত ২৪ জন রাশিয়ান কূটনীতিককে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ওয়াশিংটন। তাদের ভিসারমেয়াদ শেষ হওয়ার কারণে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ। 

 

দেশ দুটোর মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই নির্দেশনা এল। এর ফলে দুই দেশের সম্পর্কে আরও সঙ্কট তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্সের।

 

রোববার প্রকাশিত ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে আন্তোনভ একথা জানালেও কোনো সুনির্দিষ্ট বিরোধের কারণে এমনটা ঘটেছে কিনা সে ব্যাপারে কিছু জানাননি। ওয়াশিংটনের কাছ থেকেও এই বিষয়ে  তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 রুশ রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়ার প্রক্রিয়া সম্প্রতি কঠোর করা হয়েছে। ফলে যে ২৪ জন কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে হচ্ছে, তাদের স্থলাভিষিক্ত হিসেবে কারা আসছেন, তা এখনো স্পষ্ট করা হয়নি।

 

 

 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস সোমবার বলেন, ওয়াশিংটন মস্কোর বিরুদ্ধে প্রতিশোধ নিতে রাশিয়ার কূটনীতিকদের ভিসার মেয়াদ শেষ হওয়াকে ব্যবহার করছে না। তিনি বলেন, রুশ রাষ্ট্রদূত যা বলেছেন, সেটা ঠিক নয়। তাতে সত্যিকার কারণটা আসেনি।

তবে ঠিক কী কারণে রুশ কূটনীতিকদের যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছ, সেটাও স্পষ্ট করেননি প্রাইস। তিনি বলেন, এটা নতুন কিছু নয়। রুশরা তিন বছর পর পর ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে থাকে। ওইসব আবেদন একটার পর একটা রিভিউ করে দেখা হয়। 

রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সব সময়ই একটা না একটা দ্বন্দ্ব লেগেই থাকে। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু ছাড়াও দ্বিপাক্ষিক ইস্যু নিয়েও মতবিরোধ থাকে দেশ দু'টির মধ্যে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, তার ধারণা, রুশ প্রেসিডেন্ট একজন খুনি। তবে গত ১৬ জুন বাইডেন-পুতিন আলোচনার পর উত্তেজনা কিছুটা কমে আসে। 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *