বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

২০২১-২২ অর্থবছরে বাণিজ্য ঘাটতি ১ লাখ ৯৪ হাজার কোটি টাকা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ৪ আগস্ট, ২০২১

গত জুনে শেষ হওয়া ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি অনেক বেড়ে গেছে। এক বছরে রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় বেশি হয়েছে ২ হাজার ২৭৯ কোটি ৯০ লাখ ডলার যা এর আগের অর্থবছরের চেয়ে প্রায় ৫০০ কোটি ডলার বেশি। স্থানীয় মুদ্রায় (প্রতি ডলার ৮৫ টাকা ধরে ) বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় ১ লাখ ৯৪ হাজার কোটি টাকা। 

২০১৯-২০ অর্থবছরে ১ হাজার ৭৮৫ কোটি ৮০ লাখ ডলারের বাণিজ্য ঘাটতি ছিল। গত অর্থবছরের বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ( ব্যালান্স অব পেমেন্ট) ওপর বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে এ তথ্য রয়েছে। 

এতে দেখা যায়, গত অর্থবছরে রপ্তানি আয় হয়েছে ৩ হাজার ৭৮৮ কোটি ২০ লাখ ডলার। আগের অর্থবছরের চেয়ে বেড়েছে ১৫ দশমিক ৩৮ শতাংশ। আর আমদানি ব্যয় হয়েছে ৬ হাজার ৬৮ কোটি ১০ লাখ ডলার। আমদানি বেড়েছে ১৯ দশমিক ৭১ শতাংশ। রপ্তানির চেয়ে আমদানি বৃদ্ধির হার বেশি হওয়ায় বাণিজ্য ঘাটতিও বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের অপর এক প্রতিবেদনের তথ্য মতে, এ সময়ে খাদ্যশস্য বিশেষত চাল আমদানি অনেক বেড়েছে। জ্বালানি তেল আমদানির জন্যও আগের চেয়ে বেশি অংকের খরচ করতে হয়েছে।

 

বাণিজ্য ঘাটতি বাড়লেও প্রবাসীদের পাঠানো অর্থে বড় প্রবৃদ্ধির কারণে বিদেশের সঙ্গে লেনদেনের চলতি হিসাবে ঘাটতি কমেছে। গত অর্থবছর শেষে এ হিসাবে ঘাটতি হয়েছে ৩৮০ কোটি ৮০ লাখ ডলার। এর আগের অর্থবছরে চলতি হিসাবে ৪৭২ কোটি ৪০ লাখ ডলার ঘাটতি ছিল। গত অর্থবছরে দেশে ২ হাজার ৪৭৭ কোটি ৮০ লাখ ডলার সমপরিমাণের রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের চেয়ে ৩৬ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য মতে, গত অর্থবছরে বিদেশি বিনিয়োগ বেড়েছে। নিট বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে ১৭৭ কোটি ডলার। আগের অর্থবছরের চেয়ে যা ৩৯ শতাংশ বেশি। বিদেশি বিনিয়োগ এবং বিদেশি ঋণের প্রভাবে সামগ্রিক লেনদেনে উদ্বৃত্তের পরিমাণ ৯২৭ কোটি ৪০ লাখ ডলার। ২০১৯-২০ অর্থবছরে যা ছিল ৩১৬ কোটি ৯০ লাখ ডলার।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *